ক্যান্ডিড থিয়েটারের প্রযোজনায় জীবনানন্দের উপন্যাস অবলম্বনে নাটক মাল্যবান
দিগদর্শন ওয়েব ডেস্ক: জীবনানন্দ দাশের উপন্যাস অবলম্বনে ও ক্যানডিড থিয়েটারের প্রযোজনায়, সম্প্রতি থিয়ে অ্যাপেক্স এ মঞ্চস্থ হল অন্তরঙ্গ নাট্য ‘মাল্যবান’। প্রথাগত সাহিত্যিক কাঠামোর মধ্যে নিজেকে বাঁধতে পারেননি জীবনানন্দ দাশ। তার রচনাগুলি প্রায়ই আত্মজৈবনিক উপাদান এবং দাম্পত্য ও দাম্পত্য বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে, প্রেমে-অপ্রেমে, দাম্পত্যক্লান্ত নরনারীর অতৃপ্ত জীবনের যন্ত্রণায় বিধুর। অসফল প্রেম, অতৃপ্ত দাম্পত্য, দারিদ্র তার লেখাগুলোকে…
