*

দিগদর্শন ওয়েব ডেস্ক : ভারতের বাঁহাতি ওপেনিং ব্যাটার ছিলেন শেখর ধাওয়ান।ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলার সময় সিলি পয়েন্টে যখন ফিল্ডিং করতেন সতীর্থদের উৎসাহিত করতে ও বিপক্ষের মনঃসংযোগ নষ্ট করতে শোলের গব্বর সিংয়ের ডায়লগ বলতেন চেঁচিয়ে চেঁচিয়ে। দিল্লির কোচ মস্করা করে গব্বর মামে ডাকতে শুরু করেন শেখরকে। এরপর থেকে খেলার মাঠে শেখর হয়ে গেলেন গব্বর।

১৫ অক্টোবর বুধবার ইস্টার্ন বাইপাসের ধারে এক বিলাসবহুল পাঁচতারা হোটেলে ভার্চুয়াল কনফারেন্সে যোগ দেন ক্রিকেটার শেখর ধাওয়ান। উপলক্ষ ডিসেম্বরে মালদায়হতে চলা মালদা প্রিমিয়ার লীগের ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের লক্ষ্য তৃণমূল স্তর থেকে ক্রিকেট প্রতিভা অন্বেষণ। সাংবাদিক সম্মেলনে দি ভয়েস অফ রিপাবলিকের প্রশ্ন ছিল, মালদার ক্রিকেটপ্রেমীরা গব্বরের কাছ থেকে কি সারপ্রাইজ পেতে চলেছে? জবাবে শেখর ধাওয়ান জানান, সারপ্রাইজ আপাতত সারপ্রাইজ থাক। তবে এই ধরণের উদ্যোগ প্রশংসনীয়।

এই লীগের উদ্দেশ্য প্রসঙ্গে আয়োজক সংস্থা চৌধুরী রুরাল ডেভলপমেন্ট সোসাইটির পক্ষে এক প্রতিনিধি জানান, এই প্রতিযোগিতা শুধু মাত্র নিছক খেলার টুর্নামেন্ট নয়, মালদা জেলার খেলাধুলার সংস্কৃতিক উৎসাহিত করে নতুন প্রজন্মকে তুলে ধরা। এম পি এল এলের প্রধান আকর্ষণ কলকাতা, মালদা, শিলিগুড়ি ও আসানসোল এই চার শহরে খেলোয়াড় নির্বাচনের পরিকল্পনা। দীপাবলীর পর ট্রায়াল শুরু। আগ্রহী খেলোয়াড়দের অংশগ্রহণ সহজ তুলতে টুর্নামেন্টের নিজস্ব ওয়েবসাইট midl 20.in এর মাধ্যমে অনলাইন ব্রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
মোট আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে আছে মোথাবাড়ি লায়ন্স,হরিশচন্দ্রপুর ওয়ারিয়র্স, কলকাতা টাইগার্স,মানিকচক রেঞ্জার্স, গাজোল টাইটান্স, চঞ্চল চার্জারস্, কালিয়াচক কিংস ও ইংলিশবাজার রয়ার্স।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শামৌপ্তি মুদলি, সোহিনী গুহ রায় এবং রাজনন্দিনী পাল।
