*

দিগদর্শন ওয়েব ডেস্ক : বিশ্ব জুড়ে প্রায় ৪ কোটি ৩০ লক্ষ মানুষ সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন।২২০ কোটি মানুষ দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত।৬০ শতাংশ শিশু জন্মাচ্ছে জিনগত সমস্যায়। যা জিন পরিবর্তনে রেটিনা অপটিক নার্ভ লেনস ক্ষতিগ্রস্থ হচ্ছে । ভারতে সংখ্যাটা প্রায় ৫০ লক্ষ মানুষ সম্পূর্ণ দৃষ্টিহীন।৭ কোটি মানুষ দৃষ্টিশক্তির সমস্যায় আক্রান্ত। বাংলায় সংখ্যাটা ৪৫ লক্ষ। আংশিক আক্রান্ত বহু। খোদ কলকাতায় ১.২ লক্ষ মানুষ। জাতীয় গড়ের তুলনায় বেশি।
আধুনিক বিজ্ঞান এখন মুশকিল আসান করছে। গুরুতর রেটিনা রোগে আক্রান্ত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে তাদের পরীক্ষামূলক জিন থেরাপি ( মোজেনরি এম সি ও ০১০) এর সম্ভাবনা এনে দিয়েছে ন্যানো স্কোপ থেরাপিউটিক্স। এটি এমন এক অপটোজেনিক জিন থেরাপি যা কোন নির্দিষ্ট জিনের ওপর নির্ভরশীল নয়।
এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মিলিত হলেন এ আই ও এস -এর প্রাক্তন সভাপতি ও কলকাতার ত্রিনেত্রা লয় আই হাসপাতাল ও নেত্রালয়মের অধিকর্তা ডা: পার্থ বিশ্বাস, ন্যানোস্কোপ থেরা পিউটিক্সের সভাপতি, প্রধান বিজ্ঞানী আধিকারিক ও সহ প্রতিষ্ঠাতা ডা: সমরেন্দ্র মহান্তি কটজেপি রোটারি আই হাসপাতালের ভিট্রিও ক রেটিনাল সার্জন ও প্রধান চিকিৎসক আধিকারিক ডা: সন্তোষ মহাপাত্র ও ন্যানোস্কোপ থেরাপিউটিক্সের সি ই ও সহ প্রতিষ্ঠাতা সুলগ্না ভট্টাচার্য।

ডাঃ মহাপাত্র প্রথম পর্যায়ের ১/২ এ পাইলট গবেষণার পরীক্ষামূলক সুরক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা বর্ণনা করেন। ডাঃ পার্থ বিশ্বাস বলেন, রেটিনাইটিস পিগমেন্টোসার মত রোগ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। এই রোগে চোখের অভ্যন্তরীণ কোষ ক্ষতিগ্রস্থ হয়।ফলে দৃষ্টিশক্তি মারাত্মক ভাবে কমে যেতে থাকে। জিনগত কারণে চোখ ক্ষতিগ্রস্থ হলেও এই চিকিৎসা কোন একটি নির্দিষ্ট জিনগত পরিবর্তনের ওপর নির্ভরশীল নয়।
ফলে রোগের কারণ জিনগত পরিবর্তন ভিন্ন কারণে হলেও রোগীরা উপকৃত হন। বিশ্বে প্রতি ৪ হাজার জনে একজন আক্রান্ত। ভারতে যা প্রতি হাজার জনের একজন আক্রান্ত ।সাধারণত জিনগত যোগাযোগে অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিয়ের কারণে স্বামী স্ত্রী জিনগত পরিবর্তনে দায়ী। ফলে একনার্ট যদি এরকম কোনো যৌন সম্পর্ক গড়ে ওঠে সেক্ষেত্রে পরিবারের সকলেই এই জিনগত ত্রুটিতে চোখের গুরতর সমস্যায় আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ প্রথায় উচিত বিয়ের আগে একবার বিভিন্ন পরীক্ষা করিয়ে নেওয়া। কেননা রোগ নিরাময় থেকে রোগ প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ।
