সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে লাইফস্কেপ ২০২৬

দিগদর্শন ওয়েব ডেস্ক: সম্প্রতি দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পাশে অতি পরিচিত স্কুল সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে হলো লাইফ স্কেপ ২০২৬। এক বিশেষ প্রদর্শনীতে বিজ্ঞান, গণিত ও কম্পিউটার বিজ্ঞানের এক আকর্ষণীয় উপস্থাপনা হাজির করা হয়।ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীলতা, বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা ও উদ্ভাবনী সত্ত্বার বিকাশ প্রদর্শন করে। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের অধ্যক্ষ বিশাল ভান্ডারী তিনি বলেন আমাদের স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক মানসিক বিকাশের উন্মেষ ঘটাতে এই অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *