*

দিগদর্শন ওয়েব ডেস্ক: রাজ্যের অবাঙালি হিন্দু সম্প্রদায় কোজাগরী লক্ষ্মীপুজো পার্বণটি পালন করেন শারদ পূর্ণিমা হিসেবে।কলকাতার ঐতিহ্যপূর্ণ হিন্দুস্থান ক্লাবের সদস্যরা রাই উপলক্ষে নাচে গানে মাতিয়ে রাখলেন লক্ষ্মী পুজোর সন্ধেটা উৎসবের মূল আকর্ষণ ছিল গরবা ও ডান্ডিয়া নাচ।
ক্লাব সভাপতি সি এস সারদা বলেন,উৎসবের মূল লক্ষ্য সামাজিক বন্ধন।গুজরাটি প্রাণ চাঞ্চল্য আর মারোয়ারি সমাজে আতিথেয়তা এক জাদুময় যুগলবন্দী সৃষ্টি করে।সোশ্যাল চেয়ারম্যান সুনীল শাহ ও সোশ্যাল কো- চেয়ারম্যান আনন্দ গোয়েঙ্কার নেতৃত্বে এ এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। হিন্দুস্থান ক্লাবের মহিলা সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
