শিরোনাম

দিবাঙ্গদের ব্যাটারিচালিত হুইলচেয়ার কার বিতরণ করল মোবিশ ইন্ডিয়া ফাউন্ডেশন

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে ২০২৬ এর সমীক্ষা বলছে, দুর্বল পায়ের জন্য হাঁটাচলা করতে পারেন না এমন মানুষের সংখ্যা প্রায় ৭০/৮০ লক্ষ। শারীরিক ত্রুটির জন্য জীবন যাঁদের কাছে এক বোঝা হয়ে দাঁড়ায় তাঁদের মুখে হাসি ফুটিয়ে তুলল মোবিস ইন্ডিয়া ফাউন্ডেশন। কলকাতার প্রায় ৩২ জনকে অত্যাধুনিক ব্যাটারিচালিত হইল চেয়ার প্রদান করা হলো বরানগরে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট ফর লোক মোটর ডিজ অ্যাবিলিটিস কেন্দ্রে।

সংস্থার পক্ষে অধিকর্তা ডা: ললিত নারায়ণন, উপ অধিকর্তা ডা: আহমেদ ইকবাল ও পি অ্যান্ড ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রকাশ সাহু ব্যাটারিচালিত হুইলচেয়ার প্রদান করেন।

মোবিস ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সি এস আরের পক্ষে সন্তোষ শ্রীবাস্তব, এক্সিকিউটিভ ইনফ্যান্ট রোশিনা , লজিস্টিকস বিভাগের ডি জি এম সুশান্ত কুমার বেহেরা এবং সহকারী ম্যানেজার সুদীপ চক্রবর্তী। মোবিস ইন্ডিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগ, জাতীয় কর্মসূচির ৬.৩ কোটি টাকার। উদ্যোগের লক্ষ্য আটটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রায় ৬০০ জন হুইল চেয়ার ব্যবহারকারীদের কাস্টমাইজড নিওফ্লাই হইল চেয়ার এবং নিওবোল্ট মোটর চালিত অ্যাটাচমেন্ট দিয়ে সহায়তা করা। পাশাপাশি বিশেষভাবে সক্ষম এই মানুষদের শিক্ষা, কর্মসংস্থান, উদ্দ্যোগপতি হিসেবে প্রতিষ্ঠা, স্বাস্থ্য পরিষেবা, খেলাধুলা ও সামাজিক কর্ম কাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া।

প্রতিটি উপভোক্তাদের শারীরিক সুবিধা অসুবিধা পর্যবেক্ষণ করে এই হুইলচেয়ার বিতরণ হয়। ইতিমধ্যে শিলিগুড়িতেও ৬০ জনকে এই ব্যাটারিচালিত যান অর্পণ করা হয়। মোবিস ইন্ডিয়া ফাউন্ডেশন ভারতে যান নির্মাতা হুন্ডাই এর সি এস আর শাখা। সামাজিক দায়বদ্ধতার নিরিখে এই সংস্থা গড়ে উঠেছে। নিওমোশন চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইনকিউবেটেড একটি সহায়ক প্রযুক্তি সংস্থা। এই ব্যাটারি চালিত যন্ত্রযানটি পেয়ে শারীরিক ভাবে বিশেষ সক্ষম মানুষদের মুখে ফুটে উঠতে দেখা গেল আত্মবিশ্বাসের ছবি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *