শিরোনাম

‘খুশিয়ান কেয়ারস’ এর উদ্যোগে স্বাস্থ্যপরিষেবায় বড় পদক্ষেপ

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: দক্ষিণ কলকাতায় সম্প্রতি ‘খুশিয়ান কেয়ারস’ এর উদ্যোগে উদ্বোধন হল ৩৬০ ডিগ্রি বিপাকীয় মধুমেহ এবং স্থূলতা চিকিৎসালয়ের,যা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি অসামান্য পদক্ষেপ হিসেবে আত্মপ্রকাশ করল। এই চিকিৎসালয় টি মূলত মধুমেহ, স্থূলতা, মহিলাদের স্বাস্থ্য,দন্ত স্বাস্থ্য, তামাক বর্জন ,সামগ্রিক সুস্থতা এবং বিপাকীয় সমস্যার জন্য এক ছাদের তলায় একটি সমন্বিত চিকিৎসা কেন্দ্র।

এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।তিনি বলেন ,সমাজের পিছিয়ে পড়া মানুষরাও অন্য সকলের মত একই মর্যাদায় সঠিক ও আধুনিক চিকিৎসা পেতে পারেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন খুশিয়ান কেয়ারসের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা: বিজয় পাটনি। তিনি বলেন,এই চিকিৎসালয়ের লক্ষ্য একজন মানুষকে সামগ্রিকভাবে চিকিৎসা প্রদান করা ও সচেতনতার মাধ্যমে তার বিপাকীয় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি নিয়ন্ত্রণ করা ও তার দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের দিকটি নির্ধারণ করা।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারপার্সন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি এ পি সিং এই চিকিৎসালয় কে সমাজসেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা সঙ্গীতা জাতিয়া। এছাড়াও অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রোহিত সুরানা, প্রদীপ পাটোয়া, এস এস জৈন,অরুন মালু, পবন বাজোরিয়া, রবীন্দ্র বানথিয়া, অনুরাগ দাগা ,দৌলত ভূরা,ও পি টোডি, মহেশ আগারওয়াল, ভারত বাগলা ,ওমপ্রকাশ শ্রফ, মুদিত বাগলা, রাজকুমার জৈন ,পদ্মা পোদ্দার, কমলা ছাজের, মন্ত্রী কমলকিশোর, বিজয় জৈন এবং সালোনি সালভী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *