*

দিগদর্শন ওয়েব ডেস্ক: আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগমুক্তির পর পুনর্বাসন পরিষেবার কোন ধারণা আমাদের দেশে ছিল না। আজ থেকে ২৭ বছর আগে সরকারি চাকরি ত্যাগের স্পর্ধা দেখিয়ে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক এম এস ঘটক বিদেশ ঘুরে রোগমুক্তির পর পুনর্বাসনের প্রয়োজনীয় অভিজ্ঞতা সঞ্চয় করে দেশে ফিরে আসেন। শুভানুধ্যায়ী কয়েকজন চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিত্বের সহায়তায় একক প্রচেষ্টায় গড়ে তোলেন রোগমুক্তি পরবর্তী সময়ে এক পুনর্বাসন কেন্দ্র। দি মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টার।

সম্প্রতি এই সংস্থার ২৭ তম পূর্তি উৎসব পালিত হলো একটি সম্মেলনের মধ্য দিয়ে। মধ্য কলকাতার একটি বিলাসবহুল হোটেলের ব্যাংকয়েট হলে এই শিক্ষামূলক সম্মেলনে রাজ্য ছাড়াও অন্যান্য রাজ্য থেকেওদেড়শো’র বেশি বিশিষ্ট চিকিৎসক, চিকিৎসা
বিজ্ঞানের প্রযুক্তিবিদ যোগ দেন।বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ডাঃ এম এ ঘটক, ডা: মধুছন্দা কর, চলচ্চিত্র ব্যক্তিত্ব শতরূপা সান্যাল প্রমুখ।

সম্মেলনে বক্তারা প্রত্যেকেই রোগমুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পরবর্তী পুনর্বাসনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। ডা: ঘটকের প্রচেষ্টার ভুয়সী প্রশংসা করেন। আজ ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে পুনর্বাসনের ক্ষেত্রে পথিকৃৎ ডা: ঘটকের কর্মযজ্ঞের স্মৃতিচারণ করেন। শল্য চিকিৎসায় আগে ও পরে রোগী ও রোগীর পরিবারের মানুষদের মানসিক প্রস্তুতি নির্মাণে ইতিবাচক পরামর্শ এক গুরুত্বপূর্ণ বিষয়।
ডাঃ ঘটক বলেন , এই সম্মেলন শুধু একটি দিক নির্ণয়ের জন্য নয়। বিশিষ্ট চিকিৎসক ও রোগী পরিষেবার সঙ্গে জড়িত পেশাদারদের পরস্পর অভিজ্ঞতার আদানপ্রদানের এক মিলন মেলা।
