দেশে দ্বি চক্রযানের ইতিহাসে স্মৃতিমেদুর ইতালিয়ান ব্র্যান্ড পিয়াজ্জিও নতুন পদক্ষেপ

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ইতালিয়ান সংস্থা পিয়াজ্জিও দুচাকা ও তিনচাকা যান সংস্থার পথচলা শুরু ইতালির পন্টেডেরায়। প্রতিষ্ঠাতা রিনাল্ডো। ভারতে এই সংস্থার আগমন ১৯৬০ সালে। ষাটের দশকের প্রজন্মের কাছে ভ্যাসপা ছিল চলার পথে সঙ্গী। ইতালিয়ান ভাষায় ভ্যাসপা শব্দের অর্থ ভিমরুল। পরবর্তী সময়ে এই ভিমরুলের চাকে ঘা দেয় বেশ কয়েকটি কোম্পানি।

এই মুহূর্তে পিয়াজ্জিও তার পুরানো খ্যাতি ফিরিয়ে আনছে চারটি ব্র্যান্ড নিয়ে। অন্যতম দুটি ব্র্যান্ড ভ্যাসপা ও আপিলিয়া। সম্প্রতি বিশ্বখ্যাত ইতালিয়ান সংস্থা হাওড়ার কোনা এক্সপ্রেস ওয়েতে নবান্নের কাছে জয়স বাইক পয়েন্ট আউটলেটে নতুন ভ্যাসপা স্কুটার ও আপিলিয়া বাইকের উদ্বোধন করলেন ইতালিয়ান সংস্থার এশিয়া প্যাসিফিক দু চাকা যানের বিক্রয় ও বাণিজ্য বিপণন বিভাগের প্রধান গায়েতানো পিনাত্তারো ও সংস্থার দু চাকা যানের দেশীয় ব্যবসার কার্যনির্বাহী সহ সভাপতি অজয় রঘুবংশী।

হাওড়া শহর ও সংলগ্ন অঞ্চলে গ্রাহক পরিষেবা দিতেই এই উদ্যোগ। জানালেন জয়স বাইক পয়েন্ট সংস্থার পক্ষে জয় দত্ত। ইতালিয়ান সংস্থার পক্ষে গায়েতানো জানালেন ভারতের বাজারে ভ্যাসপা এক নির্ভরযোগ্য ব্র্যান্ড পরিচিতি পেয়েছে কয়েক দশক জুড়ে। আমরা সেই সুনামকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে আমাদের দুটি ব্র্যান্ড পৌঁছে দিলাম। আগামী ডিসেম্বর মাসের মধ্যে সারাদেশে ২৫০ টি বিক্রয় কেন্দ্র গড়ে তুলছি। ইতিমধ্যে ২৪০ টি কেন্দ্রে বিক্রি শুরু হয়ে গেছে স্পোর্টস বাইক হিসেবে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা দামের স্পোর্টস বাইক বাইক লাভারদের চাহিদা পূরণ করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *