শিরোনাম

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হিন্দু মিশনের অনুষ্ঠান দিল্লিতে

দিগদর্শন ওয়েব ডেস্ক: ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে বুধবার দিল্লির ন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান ‘এক শাম মোদীজি কে নাম’। বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য হিন্দু মিশনের আন্তর্জাতিক চেয়ারপার্সন ড: সুন্দর গিরি মহারাজ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দ্য হিন্দু মিশন নিবেদিত স্বামী সুন্দরগিরি মহারাজের লেখা কলিযুগের প্রথম গীতা শ্রীমৎ ভগবতী মহাশক্তি গীতা গ্রন্থটি আমন্ত্রিত সবাইকে উপহার দেওয়া হয়। গ্রন্থটির প্রকাশক দীপ প্রকাশনী।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেশ বনশাল, লাল সিং আর্য, মনোজ তেওয়ারি , অনিতা আর্য প্রমুখ।প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে উপহার গ্রন্থটি গ্রহণ করেন মনোজ তেওয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *