শিরোনাম

বেশ্যার বারমাস্যা

দেবদাসী

সুজিৎ চট্টোপাধ্যায় : কোন এক কবি বিষ্ণু মন্দিরে লীলাকমলকরযুক্ত দেবদাসীকে b পদ্মালয়ার সঙ্গে তুলনা করেছেন। বৃহস্পতি এই অঞ্চলের স্ত্রীলোকদের নৈতিক অধঃপতনের প্রতি কটাক্ষ করেছেন। তাঁর মতে, পূর্বদেশের দ্বিজগণের স্ত্রীরা দুর্নীতিপরায়ণ।

গোবর্ধন রচিত আর্য্যাসপ্তশতী গ্রন্থের পৃষ্ঠার একটি ছবি i

বঙ্গদেশের সংস্কৃত কাব্য নাটকাদিতে শৃঙ্গাররসের প্রতি লেখকগণের অনুরাগ দেখা যায়। এঁদের মধ্যে কেউ কেউ নিজ নিজ গ্রন্থে গণিকার অবতারণা করেছেন। লক্ষ্মণসেনের ( ১২ শতকের শেষভাগে) অন্যতম সভাকবি গোবর্ধনের আর্যাসপ্তশতী’তে শৃঙ্গাররসের প্রাচুর্যলক্ষ্য করা যায়। তাঁর কাব্য অসতী , ভুজঙ্গ ( কামুক, উপপতি অর্থে) এবং গোপন প্রেমের কথায় পরিপূর্ণ। সমকালীন জয়দেব গীতগোবিন্দে গোবর্ধন সম্বন্ধে লিখেছেন শৃঙ্গারোত্তর সৎপ্রমেয় রচনৈরাচার্য গোবর্ধনস্পর্ধী কোহপি ন শৃঙ্গাররসাত্মকরচনায় গোবর্ধনের কেউ নেই।

রাজা লক্ষ্মণসেন।

একইকালের ধোয়ীর পবনদূত রাজা লক্ষ্মণসেন ও এক দক্ষিণ , ভারতীয় নারীর প্রেমগাঁথা। বঙ্গদেশের বারবণিতার বেশ সুন্দরভাবে বর্ণনা করেছে জনৈক কবি। সদুক্তিকর্ণামৃতে
(৫৭৫) উদ্ধৃত শ্লোকটির বঙ্গানুবাদ মন্দ্রাকান্তা দেহে সূক্ষ্ম বস্ত্র, দুই হাতে সোনার অলঙ্কারের শোভা, সুগন্ধি তেলে সুরভিত মসৃণ কেশগুচ্ছের অভ্যন্তরে ফুলের মালা, কর্ণভূষণ স্বরূপ তরুণ চন্দ্রকলার ন্যায় নির্মল তালপত্র – বঙ্গের বারবধূদের এই সাজ কাদেরমন হরণ না করে? তালপত্র শব্দের অর্থ এক্ষেত্রে বোঝায় ফাঁপা সোনার নলাকার গয়না যাকে কানের লতিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। (চলবে )

পরবর্তী পর্ব আগামী সোমবার ২৯ জুন,২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *