*

দিগদর্শন ওয়েব ডেস্ক : মধ্য কলকাতার স্বনামধন্য স্কুল নিয়ালকাতার বয়েজ স্কুল। আগামী বছর স্কুল ১৫০ তম বছরে পদার্পণ করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলে পালিত হলো বার্ষিক বক্তৃতা দিবস। এইদিনে স্কুলের কৃতি ছাত্রদের পুরষ্কার অর্পণ করা হলো। অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রদেরএকটি দল কোরাস সঙ্গীত সঙ্গীত পরিবেশন করে। প্রদর্শিত হলো অতীত বছরের ফিরে দেখা শীর্ষক একটি তথ্যচিত্র।২০২৬ আই সি এস ই পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে সর্বোচ্চ মেধা স্বীকৃতি পেলেন সোমদেব সিনহা। আই এস সি ২০২৬পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বরপাওয়ায় স্বীকৃতি জানানো হয় দেবায়ুষ পোদ্দারকে।
অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের মন্ত্রী ও স্কুলের প্রাক্তন ছাত্র ডা: শারদ্ধত মুখোপাধ্যায়, বিশপ ড সি সেলভিন ও বিজেপি উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। স্কুলের অধ্যক্ষ ও সম্পাদক রাজা ম্যাকগি স্কুলের ধারাবাহিক সাফল্যের জন্য ছাত্র শিক্ষক, অশিক্ষক কর্মচারী ও অভিভাবকদের যৌথ প্রয়াসের প্রশংসা করলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার ছাত্র জীবনের বুনিয়াদ গড়ে উঠেছে এই স্কুলে। আমি গর্বিত।
