*


দিগদর্শন ওয়েব ডেস্ক: ক্যান্সার শব্দের মধ্যেই যেন জমা হয়ে রয়েছে একরাশ ট্রমা। বিষয়টি আরো বেশি দুঃখজনক হয়ে ওঠে ক্যান্সার হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই কচি মুখের মলিন হাসি দেখে। লায়ন্স ক্যালকাটা অফ কলকাতা গ্র্যান্ডের চার্টার প্রেসিডেন্ট নিতু বয়েড চেয়েছিলেন এই মারণ রোগে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে। আর্থিক তহবিলের জন্য তিনি জনে জনে লোকের কাছে সাহায্য চেয়েছেন। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই স্বপ্ন সফল হওয়ার আগেই তিনি নিজেই চলে যান জীবনের অপরপ্রান্তে। তাঁর স্বপ্ন পূরণের দায়ভার নিজেদেরকাঁধে তুলে নেন সহযোদ্ধারা।
শনিবার সকালে সংগঠনের তরফে ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ২১ শয্যার একটি ওয়ার্ড এবং ৬; শয্যার সম্পূর্ণ স্বয়ংক্রিয় বৈদ্যুতিকআই সি সি ইউ । রোগীদের পরিষেবায় এই শয্য্যাগুলি উন্নতমানের চিকিৎসায় সহযোগী হবে
সাধারণ ওয়ার্ডের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল – এর সভাপতি এ পি সিং ও আই সি সি ইউ’র উদ্বোধন করেন প্রাক্তন আন্তর্জাতিক ডিরেক্টর সংগীতা ভাটিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ড: অর্ণব গুপ্ত , এস জি সি সি আরআই এর সম্পাদক অঞ্জন গুপ্ত,জেলার গভর্নর মঞ্জু চামারিয়া, জেলা গভর্নর ইলেক্ট প্রমীল রুংটা সহ লায়ন্স ক্লাবের বিশিষ্ট সদস্য v, নেতৃত্বস্থানীয় v ব্যক্তিত্ব, প্রায়োজক ওর শুভানুধ্যায়ীরা।
এই প্রকল্পের অঙ্গ হিসেবে হাসপাতাল চত্বরে ১০ টি সৌরচালিত পথবাতিও স্থাপন করা হয়। প্রীতম লায়নাথনের উদ্যোগে এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সেবের নিয়মিত।
