বাঙালির ইতিহাস ও বহিরাগত তত্ত্ব

পর্ব :২৩৫

সুজাউদ্দিন খানের পুত্র সরফরাজ খান ছিলেন বাংলার নবাব।

সুজিৎ চট্টোপাধ্যায় : বাংলার নবাব সুজাউদ্দিন তাঁর পরবর্তী উত্তরাধিকারী হিসেবে সরফরাজ খানকে মনোনীত করে যান। সুজাউদ্দিন মারা যান ১৭৩৯ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট। সরফরাজ ছিলেন সুজাউদ্দিন খানের প্রথম স্ত্রী মুর্শিদকুলি খানের কন্যা জিনাত উন নিসা বেগমের পুত্র সরফরাজ খান। নাসিরি বংশের শেষ নবাব সরফরাজ খানের শাসনকাল ছিল ১৩ মাস । নাসিরি বংশের প্রতিষ্ঠা হয়েছিল ১৭১৭ খ্রিস্টাব্দে। সমাপ্তি ১৭৪০। মাত্র ২৪ বছরের রাজত্ব।

বাংলার পরবর্তী নবাব বংশের প্রতিষ্ঠাতা আলীবর্দী খাঁ। বংশের সমাপ্তি সিরাজদ্দৌলার মৃত্যুতে।

বাংলা, বিহার , উড়িষ্যার দ্বিতীয় যে বংশ শাসন করেছে সেই বংশের নাম আফসার বংশ। এই বংশের সূচনা আলীবর্দী খাঁ এর সময়ে। সমাপ্তি সিরাজদ্দৌলার মৃত্যুতে। এই রাজত্বের সময়ও ২৪ বছর।১৭৪০ থেকে ১৭৫৭। তৃতীয় রাজবংশের ইতিহাস বিতর্কের নাজাফি বংশ। শুরু মীরজাফরের সময় থেকে সমাপ্তি ওয়ারিশ আলী মির্জার হাতে। রাজত্বের সময়সীমা ১৪৪ বছর এই দীর্ঘ সময় ধরে এই বংশের অস্তিত্ব থেকে গেছে বৃতিষ্ট অনুকম্পায়।

পরবর্তী শাসক মীরজাফরের বংশের সমাপ্তি ওয়ারিশ আলী মির্জার মৃত্যুতে।

অবশ্য মধ্যবর্তী সময়ে একটি বিরতি ছিল । ব্রিটিশ শাসক বাংলার নবাব পদটি বিলুপ্ত করে শুধু মুর্শিদাবাদের নবাব পদটি রেখে দেয়। সময়টা ১৮৮২। এই সময়েই গড়ে ওঠে হাজারদুয়ারীর প্রাসাদ।মুর্শিদাবাদের এই প্রাসাদে এক হাজারটি দরজা থাকায় এমন নামকরণ। তবে আসল দরজা ৯০০ টি। বাকি ১০০ টি দরজার আকার। ভিতর থেকে পাঁচিল তোলা। কথিত আছে ,১৮২৯ সালে ২৯ আগস্ট গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডেস এবং সেই সময়ের নবাব নাজিম হুমায়ুন খাঁ’র উদ্যোগে এই প্রাসাদ তৈরিতে খরচ হয় ১৮ লাখ টাকা। প্রাসাদ তৈরিতে উপাদানের সঙ্গে মেশানো হয়েছিল কয়েক লক্ষ ডিম। ডিমে নাকি প্রাসাদ পাকাপোক্ত হয়।( চলবে)

পরবর্তী পর্ব আগামী শনিবার ১৫ আগস্ট,২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *