হিন্দুস্থান ক্লাবের মহিলা শাখার সাওয়ান উইথ সোয়াগ অনুষ্ঠান

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ভক্তি আর বিনোদনের মোড়কে হিন্দুস্থান ক্লাবের লেডিস উইংস শ্রাবণ মাসের শিব বন্দনার প্রেক্ষিতে আয়োজন করেন সাওয়ান উইথ সোয়াগ অনুষ্ঠান।অনুষ্ঠানের সূচনা শিব পার্বতীর নৃত্য দিয়ে। ছোট ছোট হাস্যরসাত্মক নাটিকা ও লোকনৃত্যে অংশ নেন সংগঠনের মহিলা সদস্যরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চটপটা খাবার। লেডিস উইংস এর চেয়ারপারসন নীলিমা গোয়েঙ্কা জানালেন , দেশজ ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে সৃজনশীল পরিবেশে শ্রাবণী অনুষ্ঠান আমরা পালিত করি। কো -চেয়ারপার্সন সবিতা আগরওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্য ও অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *