
দিগদর্শন ওয়েব ডেস্ক: নব নালন্দা সারাদিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী পালন করলেন নজরুল মঞ্চে। অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিল্প সংস্কৃতিজগতের ব্যক্তিত্বরা। অতিথিশিল্পীদের মধ্যে ছিলেন ব্রততী বন্দোপাধ্যায়, শ্রাবণী সেন , শোভন গাঙ্গুলি, দুর্নিবার, মনোময় ভট্টাচার্য প্রমুখ।
নব নালন্দা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অরিজিৎ মিত্র বলেন, আগে রবীন্দ্রজয়ন্তী পালন হতো পুরানো ভবনে। এরপর সাদার্ন এভিনিউর বুলেভার্ডে। প্রায় হাজার পাঁচেক রবীন্দ্রানুরাগী মানুষ সেই অনুষ্ঠানে যোগ দিতেন। হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস, চিন্ময় চট্টোপাধ্যায়, কণিকা বন্দোপাধ্যায়, পলি গুহ, সাধন গুহের মত শিল্পীরা অংশ নিতেন।

তিনি আরও বলেন, ১৯৯৬ সাল থেকে অনুষ্ঠিত এই উৎসবে দর্শকসংখ্যা বৃদ্ধি ও তীব্র দাবদাহের জন্য এই অনুষ্ঠান হয় নজরুল মঞ্চে। বিভিন্ন পর্যায়ে শিল্পীদের তালিকায় এবার অংশ নিলেন প্রণতি ঠাকুর, অলক রায়চৌধুরী, সুদীপ্ত রায়, রঞ্জিনী মুখোপাধ্যায়, রিমা মিত্র, চন্দ্রাবলী রুদ্র রায়, সৈকত শেখোরেশ্বর রায়, অদিতি গুপ্ত, প্রদীপ দত্ত, কোয়েল অধিকারী, সুমন পান্থী, অ্যারিনা মুখোপাধ্যায়, শমীক পাল, অরিত্র দাশগুপ্ত, মধুমিতা বসু, শীর্ষ রায়, দেবাদৃত চট্টোপাধ্যায়, মৌমিতা চট্টোপাধ্যায়, অভীক মল্লিক, সাম্য কার্ফা, দীপাবলী দত্ত, মনোজমুরলী নায়ার,, দেবলীনা কুমার প্রমুখ।
