শিরোনাম

ফুসফুসের রক্তনালীর প্রদাহ সংক্রান্ত জাতীয় সিম্পোজিয়াম আয়োজন করল মণিপাল হাসপাতাল

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারতে ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা প্রায় ১৫ কোটি। শতাংশের হিসেবে ১০.৫ শতাংশ। পশ্চিমবঙ্গে সমীক্ষা বলছে প্রবীণ মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ১১ লক্ষ। শতাংশের হিসেবে ১১.০৩ শতাংশ। এই সমীক্ষা ২০১১ জনগণনানুসারে।২০২৬ e যা আনুমানিক v২৭ শতাংশ। এঁরা বয়সজনিত কারণে যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হন তেমন ফুসফুসের রক্তনালীর প্রদাহ যা পালমোনাটারি ভাসকুলাইটিস নামে পরিচিত। এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা বেশি না হলেও জটিল এই রোগ সম্পর্কে চিকিৎসক, রোগী ও রোগীর পরিবারের সচেতনতার বৃদ্ধির প্রয়োজনীতা থেকে যায়। তাই কলকাতার ই এম বাইপাস ও সল্টলেকের মণিপাল হাসপাতালের উদ্যোগে কলকাতারএক বিলাসবহুল হোটেলের ব্যাংকয়েটে আয়োজিত হয় কলকাতা জাতীয় সিম্পোজিয়াম।

সিম্পোজিয়ামে নেতৃত্ব দেন মণিপাল হাসপাতালের পালমোনোলজি বিভ্গীর প্রধান ।ডা: দেবরাজ যশ । সহযোগী ছিলেন ডা: অর্ঘ্য চট্টোপাধ্যায়, ডা: পার্থজিৎ দাস, ডা: আয়ুষ গোয়েল, ডা: স্মার্ট পুলাই, ডা: কমলিকা মজুমদার। সিম্পোজিয়ামের আলোচনায় উঠে আসে এই রোগটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এটি একটি অটোইমিউন রোগ যেখানে ফুসফুস ওর শরীরের অন্যান্য অঙ্গের রক্তনালীতে প্রদাহ সৃষ্টি হয়। দীর্ঘস্থায়ী কাশ্মীর, শ্বাসকষ্ট, জ্বর কিম্বা রক্তসহ কাশি উপসর্গে হিসেবে দেখার যায়। দীর্ঘস্থায়ী এই রোগের ফুসফুসের স্থায়ী ক্ষতি , কিডনি জটিলতা ও প্রাণঘাতী নানা সমস্যা সৃষ্টি হতে পারে।

সিম্পোজিয়ামে দেশের বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন রণদীপ গুলেরিয়া, দীপক তলোয়ার,মনে শর্মা, ধ্রুব চৌধুরী, অমনজিৎ বাল, হরজিৎ দুমরাত, সুমন এস ভি প্রমুখ। চিকিৎসকেরা পারস্পরিক অভিজ্ঞতা ও মত বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ্য শুধু নয়, নতুন অনেক তথ্য উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *