ক্যালকাটা বয়েজ স্কুলে ক্রেসেন্ডো ২০২৬

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ১৮ ৭৭ সালে স্কুলের পথচলা শুরু। সিলেবাসী শিক্ষার বাইরে ছাত্রদের জীবনে নানা প্রতিভা স্ফূরণে বিভিন্ন অনুষ্ঠান হয় বছরভর। এমনই এক অনুষ্ঠান দুদিনব্যাপী বার্ষিক সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক কনসার্ট অনুষ্ঠান ক্রেসেডো ২০২৬। দ্য এনচ্যান্টেড ফরেস্টার এ জার্নি বিয়ন্ড দ্য অর্ডিনারি ইন টু এর ওয়ার্ল্ড হোয়ার ম্যাজিক কামস অ্যালাইভ থিমের ওপর ভিত্তি করে এক শৈল্পিক রূপকথার অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের কচিকাঁচারা।

অনুষ্ঠানের সূচনা দ্য প্রেয়ার পরিবেশনের মধ্য দিয়ে । এরপর সিবিএস ছাত্ররা পরিবেশন করে রবীন্দ্রসঙ্গীত মম চিত্তে, নিতি নৃত্যে ও পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড গান। মূল আকর্ষণ স্কুলের নিজস্ব নাট্য প্রযোজনা দ্য এনচ্যান্টেড উডস। এখানে পিটার প্যান , স্নো হোয়াইট ও লিটল রেড রাইডিং হুডের মত বিখ্যাত রূপকথার চরিত্রগুলি আকর্ষণীয়ভাবে নাটকের চরিত্র হিসেবে গড়ে তোলা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লোরেটো কলেজের টিচার ইন চার্জ ড: সিস্টার এ নির্মলা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে স্কুলের এই উদ্যোগকে প্রশংসা করেন। অনুষ্ঠানে নিবেদিত হয় এ মিলিয়ন ড্রিমস এবং সেন্ড ইট অন গান। স্কুলের অধ্যক্ষ ও সম্পাদক রাজা ম্যকগী বলেন, আমাদের জীবনের রহস্যময় প্রতিটি অধ্যায় আমাদের আরও পরিণত ও অভিজ্ঞ করে তোলে। প্রতিষ্ঠানের উন্নতিতে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীদের সঙ্গে সমান অবদান অভিভাবকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *