TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘আবার বছর কুড়ি পরে….তসলিমা’, ১৯ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়।
দিগদর্শন ওয়েব ডেস্ক: উগ্র মৌলবাদের বিরুদ্ধে আপসহীন কলম, অন্যদিকে ভোটব্যাঙ্কের রাজনীতি—এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে দীর্ঘ দুই দশক ধরে বাংলা থেকে নির্বাসিত তসলিমা নাসরিন। ১৯৯৩ সালে ‘লজ্জা’ উপন্যাসে ওপার বাংলার হিন্দু নির্যাতন আর ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠে দেশছাড়া হয়েছিলেন লেখিকা। এরপর ২০০৭ সালে কলকাতার রাজপথে মৌলবাদীদের নজিরবিহীন তাণ্ডবের মুখে এই বাংলা থেকেও তাঁকে ছুড়ে ফেলে…
