*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ১৯৫২ থেকে এদেশে চলচ্চিত্র উৎসবের সূচনা। আট বছর পর কেন্দ্রীয় সরকারের তরফে ফিল্ম ডিভিশনের উদ্যোগে মুম্বাইতে শুরু স্বল্প দৈর্ঘ্ত্বে চলচ্চিত্র,তথ্যচিত্র ও অ্যানিমেশন ছবির উৎসব চালু হয়।১৯৯০ এর দশক থেকে স্বল্প দৈর্ঘ্যের ছবির এক সাংস্কৃতিক আন্দোলন শুরু। বেশ কয়েকটি সিনেমাপাগল সংগঠন নিজেদের উদ্যোগেও স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্রের প্রতিযোগিতামূলক উৎসব করে আসছে। এমনই এক সিনেমাপাগল সাংবাদিক, পরিচালক অজয়বরণ দে দীর্ঘ ১৪ বছর ধরে এই উৎসব পালন করছেন। এবারের উৎসব শুরু ২৪ আগস্ট। চলবে ২৭ আগস্ট পর্যন্ত। চারদিনব্যাপী এই অনুষ্ঠান চলছে নন্দন তিন প্রেক্ষাগৃহে।


সুতানুটি শর্ট ফিল্ম সোসাইটি আয়োজিত এবারের উৎসব উদ্বোধন করেন অভিনেত্রী বিধায়ক পাপিয়া অধিকারী। সভাপতি অনির্বাণ সামন্ত জানালেন, এই উৎসবে ৭০ টি ছবি প্রদর্শনে বিবেচিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন ছবি ছিল জার্নি।
একঘণ্টা সময়সীমার এই তথ্যচিত্রে পরিচালক শঙ্খ ঘোষের চলচ্চিত্র নির্মাণের রূপরেখা নির্মিত হয়েছে। পরিচালক পাশাপাশি থিয়েটারের একজন কর্মী। তাঁর চলচ্চিত্র মাধ্যম সম্পর্কে বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত সিনেপ্রেমীরা উপভোগ করলেন।
