শিরোনাম

মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে নজরুল মঞ্চে শ্রদ্ধার্ঘ

দিগদর্শন ওয়েভ ডেস্ক: কবি ও সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত লিখেছিলেন তোমাকে দেখবার জন্যে যখন জনতা উদ্বেল হয়ে ওঠে, গাড়ি ঘোড়া ট্রাম বাস বন্ধ করে দেয়, পথে অবরোধ সৃষ্টি করে, ভেবো না,তারা কোন মুহূর্তের খেলাওয়ালা অভিনেতাকে দেখতে চায়। তারা পরোক্ষ দেখতে চায় সেই মৃত্যুহীন মহান প্রণেতাকে।

ঘাত -প্রতিঘাত সম্বল করেই মহানায়ক তাঁর সাম্রাজ্যে একক ব্যক্তিত্ব। চ্যাপলিন বলেছিলেন আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, কারণ চোখের জল দেখা যায় না। মৃত্যুর ৪৬ বছর পরেও ভারতের প্রথম ম্যাটিনি আইডল যখন কেন্দ্রীয় স্তরে কোন স্বীকৃতি পান না, তখন বলতেই হয় বিখ্যাত আমেরিকান ঔপন্যাসিক, কবি জ্যাক কেরোয়াকের সেই উক্তি যদি সহনশীলতা একটি দোষ হয়, তবে উদাসীনতা একটি অপরাধ।

২০২৬। উত্তমকুমারের জন্মশতবর্ষে অগণিত অনুরাগীদের মত টালিগঞ্জ মহানায়ক উত্তমকুমা কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি ৩ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে জানাতে চলেছে শিল্পীকে শ্রদ্ধার্ঘ।

মঙ্গলবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির পক্ষে হাজির ছিলেন ক্রীড়া সংগঠক সুব্রত দত্ত, উদ্যোক্তা রাজীব পাল, সম্পাদক তন্ময় কর , অভিনেতা কুশল চক্রবর্তী, গায়ক শ্রীকান্ত আচার্য প্রমুখ। দীর্ঘ এক দশক ধরে এই সংগঠন মহানায়কের জন্মদিন পালন ও শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে কল্যাণমূলক সামাজিক কাজে আত্মনিয়োগ করে চলেছে তার বিস্তৃত ব্যাখ্যা দেন তন্ময় কর।

নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার সাংস্কৃতিক দুনিয়ার শিল্পীরা।সংগীতায়োজন করেছেন কল্যাণ সেনবরাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *