*

দিগদর্শন ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের হোমিও ওষুধ নির্মাণকারী সংস্থা সি রিঙ্গারসহযোগী সংস্থা সি রিঙ্গার হেলথকেয়ার সম্প্রসারণ করল দ্য ডাইলিউশন্স প্রিমিয়ার ২০২৬।
মূলত এই সংস্থা বিভিন্ন হোমিও ওষুধের সঙ্গে হোমিও ডাইলিউশন্স সমৃদ্ধ এক বিস্তৃত পণ্যের সূচনা করল। এঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার এম ডি সি ই ও ডাঃ রাণী ব্যানার্জি ও ডাঃ লোকেশ কুমার প্রধান। এছাড়াও ছিলেন স্বাস্থ্যসেবা ও শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা। ছিলেন এই সংস্থার ওষুধের বিপণনকারীরা।

নতুন হোমিও ডাইলিউশন্স এর মধ্যে রয়েছে আর্নিকা মন্টানা। যা আঘাতজনিত দাগ ও পেশির ব্যথার জন্য চিহ্নিত। অ্যালিয়াম সেপা। সাধারণ ঠান্ডা লাগা নাক চোখ দিয়ে জল পড়ার ক্ষেত্রে উপশম করে। এই ধরণের নিত্য প্রয়োজনীয় ওষুধের সঙ্গে চিরাচরিত বেলাডোনা, ক্যালেন্ডুলা জাতীয় ওষুধের তালিকাও সাংবাদিক ও বিপননকারীদের কাছের প্রদর্শিত হয়।

সংস্থার প্রধান ডাঃ রাণী ব্যানার্জি বলেন, পাঁচ প্রজন্মের এই আস্থাবহনকারী সংস্থা আমাদের ঐতিহ্যকে বজায় রেখে নতুন যুগে এক দিক নির্দেশ দিতে চলেছি।
