*

দিগদর্শন ওয়েব ডেস্ক : মধ্যত কলকাতার ঐতিহ্যবাহী মিশনারী স্কুল ক্যালকাটা বয়েজ।২০২৭ সালে সার্ধ শতবর্ষে পড়বে। বছর ভর পড়াশুনোর সাথে ছাত্রদের জীবন বিধের্ট উন্মেষ ঘটাতে নানারকম পদক্ষেপগ্রহণ করে। মঙ্গলবার স্কুলের তরফে আন্ত: বিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের ষষ্ঠ সংস্করণ অ্যাসেম্বলি অফ নেশনস ২০২৬ অনুষ্ঠিত হয়। কলকাতার বিভিন্ন প্রান্তের তরুণ মেধাবী একত্রিত করে এই দুদিনের সন্মেলনে বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক কূটনীতি, ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ও বিশ্বব্যাপী প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে যোগ দেয় ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধনে স্কুলের অধ্যক্ষ ও সচিব রাজা ম্যাকগি সকলকে স্বাগত জানান। প্রধান অতিথি ছিলেনপশ্চিমবঙ্গ ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস এসোসিয়েশনের সচিব জেনারেল ড: রাহুল ভার্মা। ছিলেন ভারতে ফরাসি ভাষা বিভাগের পূর্ব ভারতের অ্যাটাশে ও কলকাতাস্থ ফ্রেঞ্চ ইনস্টিটিউট ইন ইন্ডিয়া,ফ্রান্সের কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি মাদাম জুলিয়া মার্টিন লেগ্রস
দুদিনব্যাপী অনুষ্ঠানের শেষদিনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আই পি এস ড: নজরুল ইসলাম এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড: ইমন কল্যাণ লাহিড়ী। অসাধারণ উপস্থাপনায় সেরা দক্ষতার পুরষ্কার লাভ করে দ্য হেরিটেজ স্কুল।
