শিরোনাম

লায়ন্স ক্লাবের থ্যালাসেমিয়ার আক্রান্ত শিশুদের জন্য রক্তদান শিবির

দিগদর্শন ওয়েব ডেস্ক: মানবিক দায়িত্ব বোধের অঙ্গীকার থেকে লায়ন্স ও লিও ডিস্ট্রিক্ট ৩২২ বি ১ থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য এক রক্তদান শিবিরের আয়োজন করে। দেড়শ র বেশি রক্তদাতা রক্তদান করেন।সংগঠনের পক্ষে রক্তদানের প্রয়োজনীয়তার গুরুত্ব ব্যাখ্যা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টেগোতু হাসপাতালের বিভাগীয় প্রধান ডা: পঙ্কজ শ্রীবাস্তব , সাংবাদিক অভিজিৎ নন্দী মজুমদার ও সংগঠনের জেলা গভর্নর মঞ্জুর চামারিয়া ও সংগঠনের মন্ত্রী পরিষদের সচিব ইন্দ্রানী চৌধুরী। অনুষ্ঠানের চেয়ারপারসন কৈলাশে খান্ডেলওয়াল বলেন, রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। আমার চিকিৎসাকেন্দ্রে ১৫৬ জন শিশুকে নিয়মিত রক্ত দেওয়া হয়। এই রক্তদান শিবির সেইসব অসহায়ের শিশুদের জীবন রক্ষার সংগ্রামকে সফল করে তুলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *