*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ১৯৮৫ তে এশিয়ান পেন্টস শারদ সম্মান প্রতিযোগিতা শুরু করে। বেছে নেওয়া হতো সেরা প্রতিমা, মণ্ডপ ও আলোকসজ্জা। রীতিমত জনপ্রিয় হয়ে ওঠে সেই প্রতিযোগিতা। এরপর থেকে বারোয়ারি পূজা কমিটিগুলি তরফে কোমর বেঁধে নেমে পড়ে সেরা পুরষ্কার জিতে নেওয়ার ইঁদুর দৌড়ে। এরপর থেকে হাজারও সংস্থার ব্যানারে পুরস্কারের ছড়াছড়ি। এতদিন প্রতিযোগিতার বিচারক হতেন সেলিব্রেটি শিল্পী, সাহিত্যিক, চিত্রশিল্পী সহ বুদ্ধিজীবীরা।

২০২৬ এ এ আই সি টেকনো ইঙ্কুবেটেড স্টার্টআপ দর্শনার্থী লাইভ ঘোষণা করল ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬। সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানানো হলো এবার তাঁদের পরিকল্পনায় বিচারক হবেন দর্শনার্থী নিজেরা। ট্যাগলাইন হোক সবার জয়। এই প্রতিযোগিতার মূল বিষয় আবিষ্কার, প্রত্যক্ষ করা, অভিজ্ঞতা সঞ্চয় নির্বাচন,সমালোচনা ও লাভ।
টেকনো প্রতিষ্ঠানের পক্ষে ডিজিটাল পদ্ধতিতে এই সেরা পুজো বেছে নেওয়ার ঘোষণা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সরকারের অন্যতম মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী ইবিং অন্যতম অতিথি টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন মানসী রায়চৌধুরী পরিকল্পনার সাফল্য কামনা করেন।
