শিরোনাম

অস্বাভাবিক মুখগহ্বর ও ঠোঁটকাটা শিশুদের চিকিৎসায় রোটারি ক্লাবের উদ্যোগে মুসকান

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ঠোঁটকাটা হিসেবে বাঙালির একাংশের একটা আলাদা পরিচয় আছে। বরেণ্যদের মধ্যে যেমন বিদ্যাসাগর আছেন বি, তেমনই আছেন বিবেকানন্দ। কিন্তু জন্মগতভাবে মুখ গহ্বর ও ঠোঁট কাটা নিয়ে এদেশে জন্ম নেওয়া প্রতি ৭০০ শিশুর মধ্যে একজন এই সমস্যা নিয়ে জন্মান। অংকের হিসেবে দেশে প্রতিদিন গড়ে ৭৮ জন ও প্রতি ঘণ্টায় প্রায় তিনজন শুধু জন্মায়। সমীক্ষা বলছে , এই মুহূর্তে সব বয়সের প্রায় ১ লক্ষের বেশি মানুষ বা শিশুর সঠিক চিকিৎসার অভাবে সমস্যা নিয়ে জীবনযাপন করছেন।

ভারতে মিস্ এশিয়া ট্যুরিজম ২০১৮ খেতাবজয়ী তানিয়া নিজে ঠোঁট কাটা ও তালুর অস্বাভাবিকতা নিয়ে জন্মান। আজ তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে গেছেন সফল অস্ত্রোপচারের ফলে।
বিশ্বের নিরিখে অস্কারজয়ী হলিউড অভিনেতা হোয়াকিন ফিনিক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও,মার্কিন ফুটবলার পেটন ম্যানিং, প্রাচীন মিশরের ফারাও রাজা তুতানখামেন এই সমস্যা নিয়ে জন্মান।

খৃষ্টপূর্ব ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর মধ্যে মহান শল্য চিকিৎসক মহর্ষি সুশ্রুত এই ধরণের সমস্যা সমাধানে ব্রতী ছিলেন। আধুনিক যুগে ৫০ এর দশকে এই সমস্যা সমাধানে অস্ত্রোপচার যুগের সূচনা হয়।১৯৫৫ সালে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শল্য চিকিৎসক স্যার বেঞ্জামিন র‍্যাংক ভারতে এসে আধুনিক শল্য চিকিৎসায় প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেন। ভারতে সরকারি উদ্যোগে এই সমস্যার চিকিৎসা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এই বিষয়ে সচেতনতা প্রচারে বিশেষ দূত হিসেবে কাজ করেন অভিনেত্রী ঐশ্বর্য রাই।

সোমবার বিকেলে মধ্য কলকাতার মাড়োয়ারি রিলিফ হাসপাতাল চত্বরে আন্তর্জাতিক সামাজিক সংগঠন রোটারি ক্লাব ও অ্যালায়েন্স ফর স্মাইল সংস্থা এবং সল্টলেক রোটারি ক্লাব গ্রীন, পুতনাম কাউন্ট্রি রোটারি ক্লাব এই মুখগহ্বর ত্রুটি ও ঠোঁট কাটা নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসা পরিষেবা দিতে এক অনুষ্ঠানের আয়োজন করেন।

উদ্যোক্তাদের পক্ষে হাজির ছিলেন রোটারিয়ান অনিরুদ্ধ রায়চৌধুরী , তাপস ভট্টাচার্য , বতীন্দ্র মল্লিক, বিনোদ খৈতান, উৎপল মজুমদার, সারিয়া যোশ, এস ভি এস সেখসারিয়া, ডা: অরুণা তাতিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থা অ্যালায়েন্স ফর স্মাইল এর পরিচালক টিনা ফিঞ্চলিন। বক্তারা প্রত্যেকেই এই সামাজিক কাজের দায়বদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন।উদ্যোক্তাদের পক্ষে নিশিষ্টদের সম্বর্ধনাও দেওয়া হয়। মুসকান শীর্ষকএই অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকদের সংস্থার পক্ষে বিষয়টি প্রচারিত জন্য অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *