
************
দিগদর্শন ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার দমদমের শিক্ষকেন্দ্রে জে আই এস ড্রোন একাডেমির শুভ সূচনা হলো। এই মুহুর্তের বিজ্ঞান প্রযুক্তিতে বিনোদন সহ চাষ আবাদ, ভূতাত্ত্বিক গবেষণা , নজরদারি, জমি জরিপ, দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার অভিযানে ড্রোনের উপযোগিতা বাড়ছে। ফলে ড্রোন পরিচালনা , প্রযুক্তিবিদের চাহিদাও বাড়ছে। ১০ ম শ্রেণী পাস ও ১৮ বছর বয়স হলেই এই শিক্ষাক্রমের বিভিন্ন সুচিতে যোগ দেওয়া সম্ভব নূন্যতম শিক্ষাক্রম পাঁচদিনের। ড্রোন প্রযুক্তির সঙ্গে ড্রোন পাইলট হিসেবে সরকারি স্বীকৃতি নিয়ে আর্থিক নিশ্চয়তা সম্ভব। সেই পথ দেখানোর প্রচেষ্টা গ্রহণ করেছে জে আই এস শিক্ষাকেন্দ্র।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে আই এস গ্রুপের পরিচালক সর্দার সিমরপ্রীত সিং, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ( ইস্টার্ন রিজিয়ন , এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, কলকাতা দফতরের জেনারেল ম্যানেজার মহুয়া বি অধিকারী, এয়ারপোর্ট অথরিটির জয়েন্ট জি এম সুমন চন্দ্র হালদার, গৌতম রায় সি -ডিএসি ভারত সরকারের আধিকারিক সংগ্রাম কুমার চতুর্বেদী, টেকনিক্যাল এডুকেশন, পশ্চিমবঙ্গ সরকারের পরিচালক অনিন্দিতা গাঙ্গুলি, ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট করপোরেশনের পূর্বাঞ্চল প্রধান বিক্রম কুমার দাস প্রমুখ। জেআইএস প্রধান সিমরপ্রীত সিং বলেন, ভারতের বেসরকারি শিক্ষাকেন্দ্র হিসেবে জে আই এস প্রথম সারিতে স্থানপেয়েছে বিজ্ঞানসম্মত অত্যাধুনিক শিক্ষাক্রম পরিচালনার জন্য। যুগের প্রয়োজনে ড্রোন এখন একটি আবশ্যিক প্রযুক্তির বস্তু। পাঁচদিনের বেসিক শিক্ষাক্রম থেকে সরকারি শ্বংসাপত্রের অধিকারী হয়ে ড্রোন পাইলট হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আজকের প্রজন্মের যুবসমাজকে। মাইক্রো ও স্মল ড্রোন পরিচালনা , মেরামতি ইত্যাদি শিক্ষা হাতে কলমে শেখার সুযোগ রয়েছে। ড্রোন সম্পর্কীয় পেশাদার গড়ে তোলার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
