পর্ব:২০৮

দীর্ঘস্থায়ী প্রেমের চাহিদা এক ধরণের বিকৃতি। পারাফিলিয়া ।
সুজিৎ চট্টোপাধ্যায়: যৌনতা যেমন জীব জগতের একটি স্বাভাবিক প্রক্রিয়া, তেমন যৌন বিকৃতি মানব জীবনে দেখা যায়। ডা: ধীরেন্দ্রনাথ নন্দী স্বদেশ চর্চা শারদ ২০১৬ সংখ্যায় স্বাভাবিক কামনার বিকৃত পরিচয় ও প্রতিকার শীর্ষক একটি নিবন্ধ লেখেন লেখক লিখেছেন, কামবিকৃতি বা যৌনবিকৃতি হল এমন একটি যৌন উত্তেজনা যা কোনও কার্য বা ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হলে সামাজিকভাবে অস্বীকৃত। এই শব্দটিকে আরও বিস্তৃতভাবে অবগত হওয়ার জন্য চিকিৎসাশাস্ত্রে পারাফিলিয়া শব্দটির উৎপত্তি হয়। গ্রিস ভাষায় এই শব্দটির অর্থ ভালোবাসা। এই শব্দটির উৎপত্তির সঙ্গে সঙ্গেই প্রচলিত যৌন বিকৃতিসম্পর্কিত জগতের অপ্রত্যাশিত অবস্থা ও বস্তুর মাধ্যমে যৌন সম্পর্ক ও ব্যবহারিক দিকে চালিত হয়।

দুর্বল মানসিকতার মানুষের মধ্যে যৌনবিকৃতির প্রভাব থাকতে পারে।
লেখক লিখেছেন, কামবিকৃত মানুষেরা কোনও নির্দিষ্ট বস্তু বা ক্রিয়ার দ্বারা চালিত হয় কাম বিকৃত মানুষেরা একটি নির্দিষ্ট ও অপরিবর্তিত চিন্তা দ্বারা পরিচালিত হলেও , তাঁদের চিন্তাভাবনার মধ্যে পুরুষ ও স্ত্রী গঠনপার্থক্য দেখা যায়। এই বিকৃতির উৎসস্থল সম্পর্কে সঠিকভাবে অবহিত না হলেও মোটামুটিভাবে কিছু কারণ এই রোগে সম্পর্ক নির্দিষ্টকরণ করা সম্ভব হয়েছে-যৌন উত্তেজনাকে নিয়ন্ত্রণ করার অক্ষমতা , বয়সের ক্ষেত্রে অনুপযুক্ত এবং অনিচ্ছুক ব্যক্তির সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন ; উত্তেজক আনন্দ খোঁজা ; সঠিকভাবে যৌন সম্পর্ক স্থাপনে অনীহা বা অক্ষমতা; সামাজিক প্রেক্ষাপটে অপমানিত ও আঘাতপ্রাপ্ত হওয়া।

যৌন উত্তেজনাকে নিয়ন্ত্রণ না করতে পারার ব্যর্থতা যৌন বিকৃতির অন্যতম কারণ।
কামবিকৃতি প্রসঙ্গে ডা: ধীরেন্দ্রনাথ নন্দীর বক্তব্য , প্রধানত তিনরকমভাবে একজন যৌনবিকৃত মানুষের ভৌন কল্পনা , যৌন চাহিদা প্রকাশিত হয় কোনও জড় বা অজীবিত বস্তুর মাধ্যমে অথবা যৌনসঙ্গীকে যন্ত্রনা বা অপমান করার মাধ্যমে অথবা যৌনসঙ্গী হিসাবে কোনও শিশু বা অনিচ্ছুক ব্যক্তিকে যুক্ত করে মোটামুটিভাবে যেসব যৌন বিকৃতি মানুষের মধ্যে দেখা যায় তার মধ্যে ১) নিজের যৌন অঙ্গ মানুষের সামনে প্রকাশ করা,২) জড় বস্তুর মাধ্যমে যৌন উত্তেজনা বোধ,৩) কোনও অনিচ্ছুক ব্যক্তিকে যৌনস্পর্শ বা যৌনাঙ্গের সঙ্গে ঘর্ষণ করে যৌন উত্তেজনা বোধ করা,৪) যৌন সম্পর্কের জন্য কোনও শিশু নির্বাচন।৫) অপমানিত বা যন্ত্রণাপ্রাপ্তির মাধ্যমে যৌন উত্তেজনাবোধ,৬) বিপরীত লিঙ্গের পোশাক। ব্যবহারের মাধ্যমে যৌন উত্তেজনা অনুভব করা,৭) অন্য মানুষকে যৌন আচরণে লিপ্ত হতে দেখে বা পোশাক পরিবর্তনের সময়ে লক্ষ্য করার মধ্যে যৌন উত্তেজনাবোধ ।( চলবে)
পরবর্তী পর্ব আগামী সোমবার ২০ এপ্রিল ,২০২৬

