শিরোনাম

৩৪ বর্ষ পূর্তি উৎসব পালন করল সমাজসেবী সংস্থা দক্ষিণী প্রয়াস

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: শিক্ষা ও সমাজ উন্নয়নে ,৩৪ বছর ধরে দায়িত্বে পালন করে আসছে সমাজসেবী সংস্থার দক্ষিণী প্রয়াসের শিক্ষা শাখা মাদুরদহ সত্যবৃত্তি বিদ্যালয়। সতত প্রবাহ ২৬ অনুস্ঠানের মূল ভাবনা ছিল বিশ্বশান্তি ও শিশুর অধিকার।ছাত্র শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই অনুস্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ড: সোমা বন্দোপাধ্যায় বলেন, শিশুর সার্বিক বিকাশে এই সংস্থার প্রয়াস অভিনন্দনযোগ্য।

এই প্রতিষ্ঠানের শিক্ষা লাভ করে বেশ কয়েকজন শিক্ষক ও কর্মী হিসেবে যোগ দিয়েছেন। সংস্থার প্রধান সভানেত্রী অনুভূতি প্রকাশ জানান, ৩৪ বছর আগে চারজন ছাত্র নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু। আজ সেই সংখ্যার চারশ। এই সাফল্য সম্ভব সংগঠনের আন্তরিকতার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *