*

দিগদর্শন ওয়েব ডেস্ক: প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আজকের দুনিয়ায় পেশাগত দক্ষতার মূল্যায়ন হচ্ছে বেশি। কিন্তু এদেশে ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থায় আগামী প্রজন্মকে যুগোপযোগী বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজন দেখা দিয়েছে। ইউফোরিয়া জেন এক্স ইনিশিয়েটিভ অফ টেকনো এক্সপোনেন্ট পেশাদারী প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্রে উপযোগী করে তুলতে এক বিশেষ কার্যক্রম শুরু করে ২০১১ সালে। মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে যে সংস্থার পথ চলা শুরু আজ তা মহীরুহে পরিণত হয়েছে। চলতি বছরে প্রায় পাঁচহাজার আই টি শিক্ষার্থী প্রযুক্তিগত পেশাদারিত্বের পাঠ সম্পূর্ণ করার শংসাপত্র অর্জন করল কনভোকেশন অনুষ্ঠানে।


ত্রয়ী বঙ্গ সন্তান সব্যসাচী সাহা, অভয় দেবনাথ জয়েন্দ্রিসা ঠাকুর সাহার অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায় বাংলার আই টি শিল্পের জগতে ইউফোরিয়া জেন এক্স এক নজির সৃষ্টি হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ছিলেন রাজ্যসভার সদস্য রাহুল সিনহা । ছিলেন দুই বিধায়ক অজিত জানা এবং অনুপ সাহা।


রাহুল সিনহা এই সংস্থার ভুয়সী প্রশংসা করে জানান স্বনির্ভর ভারত গড়ে তুলতে আগামী প্রজন্মকে স্বনির্ভর করে তোলা প্রয়োজন। সেই কাজটা সাফল্যের সিঙ্গে করছেন সংস্থার তিন কুশলী। সংস্থার এই তিন চালক জানান, এই মুহূর্তে কর্মক্ষেত্রে বিভিন্ন সংস্থা পেশাদারী কর্মী নিয়োগের প্রযুক্তিগত ব্যবহারিক দক্ষ কর্মী চান । আমরা সেই লক্ষ্যেই ভবিষ্যত নাগরিক শিক্ষার্থীদের সঠিক দিশা দেখিয়ে আসছি। আমাদের ছাত্রছাত্রীরা দেশ বিদেশে কাজের সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে ভারত তথা বাংলার পেশাদারী প্রযুক্তিবিদ হিসেবে আমাদের সংস্থেরু ছাত্রছাত্রীরা প্রথম সারিতে স্থান করে নেওয়ার সুযোগ পাচ্ছে। এটাই আমাদের তৃপ্তি।
