
******
দিগদর্শন ওয়েব ডেস্ক: শুক্রবার কলকাতার প্রেস ক্লাবে ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজ কলকাতার তরফে এক সাংবাদিক সম্মেলনে পূর্বাঞ্চলে প্রথম দু’বছরের একটি ডেভলপমেন্ট স্টাডিজের স্নাতকোত্তর পাঠক্রমের ঘোষণা করা হলো। উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবুজ কুমার চৌধুরী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। আই ডি এস কে গভর্মেন্ট কাউন্সিল -এর সভাপতিঅধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, ভাইস চ্যান্সেলর অধ্যাপক আশুতোষ ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শিবাজীপ্রতিম বসু, আই ডি এস কে ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক অমিত দে, সম্পাদক জয়ন্ত বসু, বিশিষ্ট পরিবেশবিদ ও সংস্থা পরিচালক অধ্যাপক ব্যাসদেব দাশগুপ্ত প্রমুখ।
২০০২ থেকে এই সংস্থা ডেভলপমেন্ট স্টাডিজের সূচনা করে। সংস্থার পক্ষে জানানো হয়, যেকোন স্নাতক স্তরের ছাত্র এই বিশেষ শিক্ষাক্রমে যোগ দিতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত এই দু বছরের স্নাতকোত্তর পাঠক্রমে শিক্ষাক্ষেত্রে গবেষণা ও পর্যবেক্ষনের প্রয়োজনীয়তাবহু বছর আগেই উপলব্ধি করেছিলেন কবি দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর ড: জয়ন্ত বসু বিশ্ব পরিবেশ পরিবর্তন ও স্থায়ী সমাধানের জন্য পেশাগত শিক্ষাজগতে এই বিষয়ের স্নাতকোত্তর শিক্ষাক্রমের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। বিষয়টির গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন আই ডি এস কে’র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক শিবাজীপ্রতিম বসু ও সম্পাদক অধ্যাপক অমিত বসু।সঞ্চালক ও সংস্থার প্রেসিডেন্ট অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র পাঠক্রমের গুরুত্ব ও বিষয়টি কতটা প্রাসঙ্গিক তার ব্যাখ্যা করেন।
