শুভায়ু হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করল সিনি

*****

দিগদর্শন ওয়েবডেস্ক: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা চাইল্ড ইন নিড ইনস্টিটিউশন ( সিনি) দক্ষিণ কলকাতার উপকন্ঠে পৈলানে শুভায়ু হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করল। এই উদ্যোগের লক্ষ্য অ-সংক্রামক রোগের ক্রমবর্ধমান গতির সঙ্গে পাল্লা দিয়ে মা শিশু ও কিশোর-কিশোরীদের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজ্য সরকারের পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। দিলীপবাবু বলেন, সিনির এই পদক্ষেপ আগামী দশবছরে এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে। সিনির প্রতিষ্ঠাতা সচিব ডা: সমীর চৌধুরী বলেন, অ-সংক্রামক রোগ প্রতিরোধের পাশাপাশি মোবাইল ফোন সামাজিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলার একটি বড় অনুঘটক হয়ে উঠেছে, যা প্রায়ই সামগ্রিক সুস্থতার অবনতির কারণে। শুভায়ু এই প্রতিকূল অবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে মানুষের স্বাস্থ্যকর জীবনযাপনে ইতিবাচক ভূমিকা নেবে।

অনুষ্ঠানের সূচনা হয় সিনির সি ই ও ডা: ইন্দ্রানী ভট্টাচার্যের বক্তব্যের মধ্য দিয়ে। তিনি বলেন , ইতিমধ্যেই শুভায়ুর ক্লিনিকে বহু নারী ও শিশুর চিকিৎসা চালু করে দিয়েছে। দ্রুত নগরায়ন , জীবনযাত্রার পরিবর্তন, মানসিক চাপ, খাদ্যাভ্যাসের রূপান্তর ও পরিবেশ দূষণ থেকে উদ্ভুত নতুন স্বাস্থ্যসূচির মোকাবিলায় এক সুসংগঠিত উদ্যোগ গড়া হয়েছে। এখানে মানসিক সুস্থতা, ওজন নিয়ন্ত্রণ , পুষ্টি পরামর্শ ও মাতৃসেবার ক্ষেত্রে পরিষেবা দেওয়া হচ্ছে। ৫০ বছরের বেশি ধরে এই স্বাস্থ্য পরিষেবায় সিনির প্রতিশ্রুতি সুদৃঢ় হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *