শিরোনাম

বিশ্বমানের কর্মসংস্থানে জাপানের শিল্পক্ষেত্রে ভারতের ক্যারাটে কুশলীদের সুযোগ

*********

দিগদর্শন ওয়েব ডেস্ক : ১৪ শতাব্দীতে বর্তমানের জাপানের ওকিনাওয়া দ্বীপে জনগণের অস্ত্র রাখা ছিল নিষিদ্ধ। তাই নিরাপত্তার জন্য আত্মরক্ষায় তে যুদ্ধ পদ্ধতি প্রচলন। তে শব্দের অর্থ হাত। চীনের কেনপো যুদ্ধ কৌশলের সংমিশ্রণে গড়ে ওঠে ক্যারাটে। ক্যারাটে শব্দের অর্থ খালি হাত। বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক ক্যারাটের বিস্তৃতি ১৯ শতকে। ২০ শতকে এই আত্মরক্ষার কৌশল জনপ্রিয় হয়ে ওঠে।৭০ দশকের শেষে ৮০ র দশকের শুরুতে পশ্চিমবঙ্গে মার্শাল আর্ট হিসেবে ক্যারাটে জনপ্রিয় হয়ে ওঠে। অবশ্যই অন্যতম সহায়ক হয়েছে ব্রুস লি অভিনীত এন্টারে দি ড্রাগন ছবির সূত্রে। কলকাতায় গড়ে ওঠে ক্যারাটে সংগঠন।৪ থেকে ৮৪ সব বয়সের উপযোগী ক্যারাটে মার্শাল আর্ট।

 

বেকারত্ব ভারতে এক জ্বলন্ত সমস্যা। এই মুহূর্তে এক আন্তর্জাতিক উদ্যোগে ক্যারাটেকুশলীদের জন্য সেই বেকারত্বের অভিশাপে মুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে। অল ইন্ডিয়া সেইসিনকাই শিতো- রিউ ক্যারাটে ডো ফেডারেশন ও জাপান এডুকেশন সেন্টার অ্যান্ড ইনফর্মেশন ফাউন্ডেশন যৌথভাবে মার্শাল আর্ট প্রশিক্ষণের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের এক প্রকল্প নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে দক্ষিণ কোলকাতার ত্যাগরাজ হলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৪০০ ক্যারাটে শিক্ষার্থী অংশ নেন। জাপানের ক্যারাটে বিশেষজ্ঞ ,কূটনীতিক,ও পেশাদারি শিল্প ব্যক্তিত্বদের সামনের শিক্ষার্থীরা ক্যারাটে প্রদর্শন করেন। কেরল, মহারাষ্ট্র, হরিয়ানা, তেলেঙ্গানা ওঅসমের পর এই রাজ্যে এই ধরণের উদ্যোগ নেওয়ার হলো। আন্তর্জাতিক ক্যারাটে রেফারি হানশী প্রেমজোট সেনের নেতৃত্বে এই উদ্যোগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান ক্যারাটে দো রেঙ্গোকাই -এর
কাজুনারি মাতসুমোতোর উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
হানশী প্রেমজিৎ সেন বলেন, বাংলার শিক্ষার্থীদের মধ্যে সম্ভাবনা বহু। এই অনুষ্ঠানের মধ্যে এই শিক্ষার্থীদের বৈশ্বিকমানের কর্মসংস্থানের সেতু বন্ধনের চেষ্টা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *