বাণী বন্দনা সম্মান প্রদান করল স্বাদে আহ্লাদে

******

দিগদর্শন ওয়েব ডেস্ক: শনিবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে বাণী বন্দনা সম্মান২০২৬প্রদান করল স্বাদে আহ্লাদে এফএম সি জি ব্র্যান্ড। অল্পদিনেই এই ব্র্যান্ড এখন বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে।সংস্থার তরফে বিপণন আধিকারিক গৌতম সূত্রধর জানান , মোট ১০ পুজো উদ্যোক্তাদের সেরা হিসেবে বেচের নেওয়া হয়েছে। প্রথম স্থান অধিকারী বেলেঘাটা ৩৩ পল্লী পেয়েছে নগদ দশহাজার টাকা ও স্মারক। দ্বিতীয় স্থানাধিকারী ইয়ং বয়েজ আমরা সবাই পেয়েছে নগদ সাত হাজার টাকা ও স্মারক। তৃতীয় স্থান বিজয়ী পূবালী নতুন ক্লাব। আর্থিক পুরষ্কার পাঁচহাজার টাকা সঙ্গে স্মারক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবারুণ, মৌসুমী ও জলিলি দাস।

পুজো আয়োজকদের পাশাপাশি অল বেঙ্গল মেন্স ফোরামের প্রতিষ্ঠাতা ও পরিচালক নন্দিনী ভট্টাচার্য, সি আই ডি পশ্চিমবঙ্গের উপ আরক্ষাধ্যক্ষ প্রণতি সাহা, অভিনেত্রী সংগীতা দাস, শ্বেতা মিশ্র এবং পুষ্টিবিদ অনুশ্রী মিত্রকে সংবর্ধনা দেওয়া হয়।পুরস্কারপ্রাপ্ত বিজয়ী ও সংবর্ধিত ব্যক্তিত্বদের হাতে সংস্থার উৎপাদন সরষের টেলসের একটি বোতল উপহার দেওয়া হয়। বাকি সাত পুজো আয়োজকদের জন্য ছিল স্বান্তনা পুরষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *