*

ডান দিক থেকে বা দিকে: শ্রী কে. বিক্রম, টিভি৯ নেটওয়ার্কের সিওও (ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল);
শ্রী অমৃতাংশু ভট্টাচার্য, টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড
দিগদর্শন ওয়েব ডেস্ক: সম্প্রতি স্বভূমিতে টিভি নাইন আয়োজন করেছিল টিভি নাইন বাংলা উত্তরণ অ্যাকাডেমিক এক্সিলেন্স অনার । এই অনুষ্ঠানে রাজ্যের পিছিয়ে পড়া ওআদিবাসী সমাজের মেধাবী আর্থিক দুর্বল ছাত্রছাত্রীদের নির্বাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন টিভি নাইন নেটওয়ার্কের সি ই ও কে বিক্রম, টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্য, শিল্পপতি আশিস বেরিওয়ালা ও এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক শিবকুমার। এছাড়াও কৃতিদের স্বীকৃতি সম্মান জানান কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়নপ্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদারও রাজ্যের পরিষদীয় ও পর্যটন মন্ত্রী ড: শঙ্কর ঘোষসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।


*

সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ছিল আদামাস ইউনিভার্সিটি, ব্রেনওয়ার ইউনিভার্সিটি, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, জে এস ইউনিভার্সিটি সহ রাজ্যের বহু নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানটি চিত্রায়িত রূপট পরিবেশন হবে ২ জুলাই টিভি নাইন বাংলায় সকাল ১১ টা ২৫ মিনিট থেকে। ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।
