প্রশিক্ষক শরদিন্দু মুখার্জির নেতৃত্বে জে পি এল ২০২৬ শ্রীলঙ্কা যাচ্ছে বেঙ্গল ইন্ডিয়ান্স ক্রিকেট টিম

*

দিগদর্শন ওয়েব পেজ : বিতর্কের মধ্য দিয়ে সরকারি ক্রিকেট টেস্টম্যাচ বেসরকারি উদ্যোগে প্রথম এক রূপ দেন কেরি প্যাকার। সময়টা১৯৭৭। সংবাদপত্রের শিরোনাম ছিল শয়তানির হাতে পড়েছে ক্রিকেট। শত বিতর্কেও তিনি প্রমাণ করেন তিনি শয়তান নন। তিনি দেবতা। ক্রিকেটের দেবতা। সেই বিপ্লবী ক্রিকেট সিরিজের ধারা মেনে আই পি এল। জনপ্রিয়তা তুঙ্গে। ক্রিকেট শব্দের অর্থ ঝিঁঝিঁ পোকার ডাকে। একঘেঁয়ে সুর। টানা পাঁচদিন ক্রিকেটকে ইনস্ট্যান্ট কফির পেয়ালায় বদল। আই পি এলের জনপ্রিয়তাই ক্ষুদে সংস্করণ এখন বিশ্বজুড়ে। ভারত তথা কলকাতাও বাদ নেই।

দুই জৈন সম্প্রদায়ের প্রতিষ্ঠিত কর্পোরেট ব্যবসায়ী আর ডি বি গ্রুপ ও মনার্ক গ্রুপ গড়ে তুলেছে জৈন সম্প্রদায়ের ছেলেদের নিয়ে আর ডি বি মনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্স ক্রিকেট টিম।শ্রীলঙ্কার কলম্বো শহরের স্টেডিয়ামের ২৪ আগস্টে থেকে ৫ সেপ্টেম্বর জিটো প্রিমিয়ার লীগ প্রতিযোগিতায় পাঁচটি ম্যাচ খেলবে। বেঙ্গল ইন্ডিয়ান্স টাইমসের কর্ণধার দুইটি শিল্পপতি বিনোদ দুগার ও হিমাংশু শাহ।

এদিনের অনুষ্ঠানে হাজির বিনোদ দুগার জানালেন, আজকের বিপন্ন সমাজে জৈন সম্প্রদায়ের যুবসমাজকে অপসংস্কৃতির হাত থেকে দূরে সরিয়ে রাখতে ক্রীড়া সংস্কৃতি একমাত্র উপায়। সঙ্গে মানসিক ও শারীরিক সুস্থতার সহায়ক ক্রীড়া সংস্কৃতি। তাই বাংলার অন্যতম প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখার্জির তত্ত্বাবধানের আমরা ক্রিকেট টিম নিয়ে যাচ্ছি শ্রীলংকা।

দলের যুগ্ম কর্ণধার এদিনের সাংবাদিক সন্মেলনে ম্যাসেজ পাঠিয়ে জানান, নতুন প্রজন্মের এক সুস্থ দিশা দেখাতেই এই ক্রিকেট টিমের গঠন। জিতো লীগের চেয়ারম্যান ভাবেন কামদার বলেন , জৈন সমাজের চরিত্র গঠনে এই ধরণের আয়োজন ইতিবাচক।

এমনওকলম্বো সফরে বেঙ্গল ইন্ডিয়া টিম ১২ টি টিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হবে। অধিনায়ক প্রিয়াঙ্ক বেঙ্গানি ও সহ অধিনায়ক দীপক জৈনের নেতৃত্বে দলকে প্রশিক্ষণ দিয়ে প্রতিযোগিতার জন্য তৈরি করেছেন কোচ শরদিন্দু মুখার্জি। তিনি বলেন , অল্প সময়ের মধ্যে দল গঠন করা হয়েছে। আশাকরি আমরা সেমি ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারব।৫৭৩ খ্রিস্টপূর্বে এক বাঙালি সেনানায়ক বিজয় সিংহীর নেতৃত্বে সেনাদল সিংহল জয় করেছিল। এখন দেখার ২০২৬ এ প্রশিক্ষক আরেক বাঙালির নেতৃত্ত্বে ও প্রশিক্ষণের বাংলার জৈন সমাজ কলম্বো জয় করে ফেরার কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *