
দিগদর্শন ওয়েব ডেস্ক : অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স এসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে জানাল মেদিনীপুরের শঙ্করপুরে হতে চলেছে রাজ্য সম্মেলন। এই সন্মেলনে আলোচ্য বিষয় রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবা আরও সুদৃঢ় করা, কেন্দ্রীয় সরকারের জনস্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়ন। এই সন্মেলনে যোগ দেবেন স্বাস্থ্য ক্ষেত্রের বিভিন্ন অংশীদার, হাসপাতাল প্রশাসক, ছোট ও মাঝারি নার্সিংহোমের মালিক ও শিল্পক্ষেত্রের প্রতিনিধি ,বিশিষ্ট চিকিৎসকেরা।
সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি অধ্যাপক ডা: গৌতম নারায়ণ সরকার, প্রধান উপদেষ্টা ড: মলয় পিট, আশুতোষ মণ্ডল, যুগ্ম সম্পাদক তাহের শেখ প্রমুখ। সংগঠন সভাপতি ড: সরকার বলেন , সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি ছোট ও মাঝারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির আরও উন্নত হওয়ার প্রয়োজন আছে। ড: মলয় পিট বলেন, আত্মসমালোচনার মধ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতায় সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতার পরিবেশ গড়ে তোলার ভূমিকা নিতে হবে।
