
দিগদর্শন ওয়েব ডেস্ক: নতুন প্রজন্মের কর্মসংস্থানে স্বউদ্যোগের প্রসার দেশের অর্থনীতিকে মজবুত করতে পারে। জে আই এস শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নিউটাউনের ক্যাম্পাসে সূচনা হলো এন্টারপ্রেনারশিপ ইনকিউবিশন সেন্টার। নামকরণ হয়েছে মেড ইন জে আই এস। কর্তৃপক্ষের দাবি এই ধরণের উদ্যোগ পূর্বভারতে মাইলস্টোন হয়ে উঠবে। যেখানে শিক্ষার্থী উদ্যোক্তা প্রাথমিক পর্যায়ের স্টার্টআপ শিল্পনেতৃত্বাধীন উদ্ভাবনী বিষয় বিকশিত হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভি থ্রি ভেঞ্চারস -এর সহ প্রতিষ্ঠাতা ও ডাক্তার বৈদ্যস -এর প্রতিষ্ঠাতা ও প্রাথমিক পর্যায়ের বিনিয়োগকারী অর্জুন বৈদ্য, টেকনো ইন্ডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মনোজ খোসলা, জে আই এসের পরিচালক যশপ্রীত কাউর সহ অন্যান্য ব্যক্তিত্বরা। জে আই এস দুটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে । যেখানে শিক্ষার্থীদের সৃষ্টিশীল ধারণার বৈধতা যাচাই , স্টার্টআপের মৌলিক বিষয় , মেন্টরশিপ ও সফল উদ্যোগী হয়ে ওঠার মানসিক বিকাশ গড়ে তোলার সহায়তা প্রদান। পাশাপাশি গ্রোথ ট্র্যাক প্রোগ্রাম একটি বাস্তবায়নভিত্তিক মঞ্চ গড়ে তোলা যেখানে প্রাথমিকপর্যায়ে পণ্য বাজার সামঞ্জস্য নির্ধারণ , বাজার প্রবেশের কৌশল, তহবিল সংগ্রহের প্রস্তুতি, ব্যবসায়িক উন্নয়ন ও ব্যবসার পরিধি বিস্তারের মত বিষয়গুলিতে সহায়তা করার লক্ষ্যে তৈরি।
এই উদ্যোগের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কর্পোরেট ইনোভেশন প্রোগ্রামও চালু হয়েছে। এই পর্যায়ে বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে শিক্ষার্থীদের যৌথভাবে মতের আদানপ্রদান ও কাজ করার সুযোগ করে দেওয়া। পরীক্ষামূলক প্রকল্পের সুযোগ থাকছে। ভবিষ্যতে প্রজন্মের উজ্জ্বল জীবনের এক ইতিবাচক দিশা দিতে উদ্যোগী জে এস আই।
