উন্নত এম এস এম ই পরিকাঠামো গড়তে লঘু উদ্যোগ ভারতীর অনুষ্ঠান

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: দেশের ক্ষুদ্র ও ছোট উদ্যোগগুলিকে শক্তিশালী করে তুলতে লঘু উদ্যোগ ভারতী অখিল ভারতীয় স্বর্ণ বিকাশ পরিষদের সাহায্যে একটি এক্সপোর্ট ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। এদিন ভারত সরকারের এম এস এম ই মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় উত্তর কলকাতার রথীন্দ্র মঞ্চে আয়োজিত একটা অনুষ্ঠানে শংসাপত্র প্রদান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শাসক দলের সভাপতি শমীক ভট্টাচার্য । তিনি বলেন, একটি শক্তিশালী শিল্পভিত্তিক পরিবেশ ছাড়া এম এস এম ই ক্ষেত্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিউ ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে কিভাবে শিল্প নির্ভর উন্নয়ন দেশের অর্থনীতিকে রূপান্তরিত করতে পারে। আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্ত্বে নতুন বাংলা গড়ে তুলছি। লঘু উদ্যোগ ভারতীয় মত সংগঠন এম এস এম ই প্রকল্পকে ক্ষমতায়নের ক্ষেত্রে প্রশংসনীয় অবদান রেখেছে।

সংগঠনের পক্ষে সভাপতি কে কে সেক্সারিয়া দেশজুড়ে এমএসএম ই প্রকল্পকে শক্তিশালী করতে দেশের ৮০ হাজার হাজার উদ্যোক্তাদের তাঁদের সংগঠন প্রতিনিধিত্ব করছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক্সপোর্ট ট্রেনিং প্রোগ্রামে সফল শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও এম এস এম ই ক্ষেত্রের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *