বাঙালি ভক্তিতে নয়, প্রথম পুরীতে যায় প্রাণের ভয়ে
সুজিৎ চট্টোপাধ্যায় : এবারের রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বিশ্বের হিন্দু বাঙালিদের এক বিরাট অংশ পুরীতে গেছেন জগন্নাথদেবে দর্শনে। হবে নাই বা কেন? কথিত আছে রথের রশি একবার টানলে পুনর্জন্ম হয় না। কলি যুগে রথের দড়ি স্পর্শ করা অর্থ সত্যযুগের অশ্বমেধ যজ্ঞের পুণ্যফল অর্জন। রথের চাকা যখন গড়ায়, যে শব্দ হয় তাকে বলে বেদ। অর্থাৎ বেদপাঠের পুণ্য…
