কৌশিকী অমাবস্যায় পিতৃতর্পণ, কিন্তু তারাপীঠের দেবী কি হিন্দু দেবী?
তারাদেবীর উপাসক বামাক্ষ্যাপারও জন্মদিন কৌশিকী অমাবস্যায়। সুজিৎ চট্টোপাধ্যায়: ২ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। তন্ত্র সাধনার মোক্ষম দিন। পুরাণ মতে এদিন অসুরভ্রাতৃদ্বয় শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন দেবী।। তারাপীঠে মা তারার বিশেষ পুজো হয় এদিন। কয়েক লক্ষ তারা ভক্ত উপস্থিত হবেন তারাপীঠে। তারাদেবীর প্রিয় ভক্ত বামাক্ষ্যাপাও এদিন জন্মগ্রহণ করেন। তারাপীঠ শ্মশানে ভক্তরা এদিন পিতৃপুরুষের স্মৃতিতে তর্পণ করবেন।…
