*

দিগদর্শন ওয়েব ডেস্ক : প্রচারে ঝড় তুলেছিল আই এস এল। কাম অন ইন্ডিয়া। লেটস প্লে। কর্পোরেট ধাঁচে কোটি কোটি টাকা খরচ । একযুগ ধরে কল্পনার বুদবুদ ছড়িয়ে ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক তকমা দেওয়ার চেষ্টার আড়ালে এজেন্টদের টাকা কামানোর ছল।ভারতের ফুটবল র্যাঙ্কিং১৩৮।
অথচ ভারতের ফুটবলের স্বর্ণযুগ ছিল ১৯৫১ থেকে ১৯৬২। কোচ সৈয়দ আব্দুল রহিমের নেতৃত্বে ভারত ১৯৫১ সালে ও ১৯৬২ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিল।১৯৫৬ তে সেমিফাইনাল। সেই ভারতীয় ফুটবল নিউজিল্যান্ডের মাঠে নাস্তানাবুদ হলো।৫ গোল হজম করতে হলো। অথচ ১৯৮১ মারডেকায় ভারত গোলশূন্য দর করেছিল। মাস দেড়েক আগে ভারত খেলেছিল ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে।
২১ ডিসেম্বর যুবভারতীতে খেলা ছিল ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের। আই এস এলের ম্যাচ পিছিয়ে গেল তার দুদিন আগে দিলজিত দোসাঞ্জ এর জলসার জন্য। এই নেতিবাচক পরিস্থিতিতে আসার আলো দেখাল আমুজি স্পোর্টস।এশিয়ায় এই প্রথম গড়েতোলা হলো এ এফ এ। অর্থাৎ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স।
বিষয়টির সঙ্গে যুক্ত হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল প্লেয়ার ডেভলপমেন্ট প্রোগ্রাম। সঙ্গে মিশেছে আরজেন্টিনা ফুটবলের ম্যুলবোধ ও সংস্কৃতি।আমুজি স্পোর্টস কলকাতায় এক, এই উদ্যোগে সদর দফতর সহ একটি ক্রীড়া ইকোসিস্টেম, এই উদ্যোগে আন্তর্জাতিক ফুটবল উন্নয়ন কর্মসূচি ভারতে নিয়ে আসার পরিকল্পনায় দেশ জুড়ে বিস্তার ঘটানোর পরিকল্পনা করা হয়েছে।
মূল লক্ষ্য স্থানীয় পার্টনার ক্লাবগুলির সহযোগিতায় ফুটবল স্কুল বা একাডেমি প্রতিষ্ঠা করে প্রশিক্ষণ ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। প্রশিক্ষণ দেবেন আর্জেন্টিনার প্রশিক্ষক। এই পরিকল্পনা সাংবাদিক সম্মেলনে জানালেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, শাসক দলের সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিশিষ্ট ব্যক্তিত্বরা। ভার্চুয়াল উপস্থিতিতে মিঠুন চক্রবর্তী এই উদ্যোগের প্রশংসা করলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাংবাদিক গৌতম ভট্টাচার্যের সঙ্গে আলোচনা সংগঠিত হয়। এই উদ্যোগে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতের ফুটবল অধিনায়ক প্রদীপ চৌধুরী,শ্যাম থাপা, জমসেদ নাসিরি, আলভিডা ডি কুনহা , মেহতাব হুসেন অমিত দত্ত , ক্রমটন দত্ত প্রমুখ।
আমুজি স্পোর্টস ক্রীড়া দুনিয়ায় একটি স্পোর্টস টেক কোম্পানি যাঁরা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় বিশ্বজুড়ে ক্রীড়া শিক্ষার ব্যবস্থাপক। আর্জেন্টিনার পেশাদার সংগঠনের সঙ্গে অগণিত১০ বছরের এক পরিকল্পনায় সকলেই আশা করছেন আগামীদিনে ভারতের ফুটবল আবার স্বর্ণযুগে ফিরবে।
