
দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারতের অন্যতম হোমিও চিকিৎসক প্রকাশ মল্লিককে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করল বেঙ্গল হোমিওপ্যাথিক প্র্যাক্টিশনার এসোসিয়েশন। রবিবার দীঘায় এক অনুষ্ঠানে দীর্ঘকাল ধরে সাফল্যের সঙ্গে বহু জটিল রোগ নির্ণয় করে রোগমুক্তি করার অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয়।


ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে ডাঃ মল্লিক তাঁর অবদানের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ক্যান্সার সহ বিভিন্ন রোগের পর্যবেক্ষণ ও গবেষণা ভিত্তিক তাঁর লেখা বইয়ের সংখ্যা প্রায় ৯০। কলকাতা,ভারতের বিভিন্ন রাজ্য ও বিদেশে তিনি রোগী পরিষেবা দেন। বিভিন্ন সেমিনারে তাঁর মূল্যবান বক্তব্য পেশ করেন।

চিকিৎসা ছাড়াও তিনি কবি, প্রাবন্ধিক, পত্রিকা সম্পাদক সমালোচক গল্পকার হিসেবেও পরিচিত। তাঁর অধ্যত্ববাদী দর্শন চিন্তার খোরাক যোগায়। আধ্যাত্মিকতা ও বিজ্ঞান নামে একটি গ্রন্থের জন্যও তিনি পণ্ডিত সম্মানে ভূষিত হয়েছেন। দেশবিদেশের প্রায় ২০০ টিরও বেশি জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
