শিরোনাম

পি বি এ্যাকাডেমিক স্কুলে সত্যজিৎ রায়ের জন্মদিন পালন

দিগদর্শন ওয়েব ডেস্ক: পি বি এ্যাকাডেমিক স্কুলের ২৫ বর্ষ পূর্তি উৎসব পালন করল বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ১০৫ তম জন্মদিন পালনের মধ্য দিয়ে।আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুপি গাইন বাঘা বাইন এর উপস্থাপনা। অংশ নেন স্কুলের ছাত্রছাত্রীরা।

  অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী নুসরাত জাহান, দেবলীনা কুমার, অরিজিৎ দত্ত, দেবাশীষ দত্ত ও দীপা মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের অধ্যক্ষা এম অ্যান্দ্রুজ। তিনি বলেন,২৫ বছরের পথ চলায় আমরা শিক্ষার উৎকর্ষতা প্রদানের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি দায়বদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *