মহাসমারোহে বিধান শিশু উদ্যানে রবীন্দ্র জয়ন্তী

দিগদর্শন ওয়েব ডেস্ক: প্রতি বছরের মতো এবছরও বিধান শিশু উদ‍্যানে মহা সমারোহে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথের ১৬৬ তম জন্মদিনে বিধান কলাকেন্দ্রের সভ‍্যসভ‍্যারা নাচ গান আবৃত্তির মাধ‍্যমে দিনটি উদযাপন করে।সঙ্গে ছিল বিধান কয়‍্যারের সঙ্গীতানুষ্ঠান।বিধান শিশু উদ‍্যানের সম্পাদক গৌতম তালুকদার বলেন- “ঘটনাচক্রে আজকেই আমাদের রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হল। তাদের অনেক অভিনন্দন। একইসঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অনেক অভিনন্দন। রাজ্যবাসীর স্বপ্ন আপনারা পূরণ করতে সফল হবেন, এই কামনা রইল।

অনুষ্ঠানে শিশু সভ‍্যসভ‍্যা এবং তাদের অভিভাবকসহ প্রায় ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। রবীন্দ্র-স্মরণ এবং রাজ‍্যে নতুন সরকারের শপথ গ্রহণের সমাপতনে আজকের দিনটি আমাদের সকলের কাছে অন‍্য মাত্রা এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *