শিরোনাম

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘আবার বছর কুড়ি পরে….তসলিমা’, ১৯ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

দিগদর্শন ওয়েব ডেস্ক: উগ্র মৌলবাদের বিরুদ্ধে আপসহীন কলম, অন্যদিকে ভোটব্যাঙ্কের রাজনীতি—এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে দীর্ঘ দুই দশক ধরে বাংলা থেকে নির্বাসিত তসলিমা নাসরিন। ১৯৯৩ সালে ‘লজ্জা’ উপন্যাসে ওপার বাংলার হিন্দু নির্যাতন আর ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠে দেশছাড়া হয়েছিলেন লেখিকা। এরপর ২০০৭ সালে কলকাতার রাজপথে মৌলবাদীদের নজিরবিহীন তাণ্ডবের মুখে এই বাংলা থেকেও তাঁকে ছুড়ে ফেলে দিয়েছিল তৎকালীন বাম সরকার। পরিবর্তনে এসে তৃণমূল সরকারও সংখ্যালঘু ভোটব্যাঙ্কের অঙ্কে তাঁকে ফেরানোর ঝুঁকি নেয়নি। কিন্তু সময়ের সঙ্গে কি অবশেষে বদলাচ্ছে রাজনীতির সমীকরণ? পরিবর্তিত বাংলাদেশে যখন মৌলবাদের ভয়াল রূপ প্রকট, তখন এই বাংলায় তসলিমার সম্ভাব্য প্রত্যাবর্তন কি কোনো নতুন রাজনীতির ইঙ্গিত? বিজেপি ক্ষমতায় আসতেই কেন পাল্টে গেল ছবিটা? তৃণমূলের দেড় দশকের শাসনের পর এই প্রশ্নটা উঠেই যাচ্ছে, মুক্ত চিন্তার কণ্ঠরোধ করে ভোটব্যাঙ্কের এই তোষণ আমাদের আর কতদিন অন্ধকারের দিকে ঠেলে দেবে? উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরো রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘আবার বছর কুড়ি পরে….তসলিমা’, ১৯ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *