*

দিগদর্শন ওয়েব ডেস্ক: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই মন্ত্রে দীক্ষিত সমাজকর্মী ও পরিবেশপ্রেমির পরিমল দে দক্ষিণ কলকাতার শহরতলীতে গড়ে তোলেন এক টুকরো পরিবেশের বান্ধব বাগান।ধীরে ধীরে এলাকার মানুষেরসমর্থনে এখন সেই বাগান এক টুকরো প্রতীক হয়ে উঠেছে। শুক্রবার সকালে পরিচ্ছন্ন সবুজ ও রঙিন পৃথিবী গড়ে ওয়তউল্টার গাছের ছাড়ার বিতরণের এক অনুষ্ঠান হলো গাঙ্গুলিবাগান অঞ্চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য পরিষদের সদস্য ও দক্ষিণ কলকাতা জেলার প্রাক্তন সহ সভাপতি নীতিন প্যাটেল ও স্ট্যান্ডার্ড পাবলিসিটির এম ডি প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়।
বিগত কয়েক বছর ধরে পরিমল দে একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ নিচ্ছেন। তালিকায় রয়েছে সবুজ জনপরিসর গড়ে তোলা, প্রজাপতি গ্রাম নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা, আর্থিকভাবে পিছিয়ে থাকা গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাদ্য সহায়তা,বিনামূল্যের স্যানিটারি ন্যাপকিন বিতরণ, মশাবাহিত রোগ প্রতিরোধ, কোভিড মহামারোর্ট সময়ে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা সহ বহু অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিমল দে বলেন, একটি আবর্জনা ফেলার স্তূপকে মাদারর আর্থ থিম পার্ক হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে আমার সামাজিক দায়বদ্ধতা শুরু।ভবিষ্যত প্রজন্মের কাছে বাসযোগ্য ভূমি নির্মাণের দায় আমাদেরই। পরিবেশ দূষণে নাজেহাল বিশ্ব। এই সময়ে আমার ক্ষুদ্র প্রচেষ্টা একটি বার্তা দিতে চায়, একটু স্বদিচ্ছা থাকলে অনেক কাজ করা যায়।
