*

দিগদর্শন ওয়েব ডেস্ক: সমীক্ষায় প্রকাশ দেশে হাঁটুর যন্ত্রনায় ভুগছেন প্রায় ১৫ কোটি মানুষ। বিভিন্ন চিকিৎসায় তাঁরা সুস্থ হওয়ার চেষ্টা করেন। কিন্তু এ্যালোপ্যাথি চিকিৎসাতেই একমাত্র স্থায়ী সমাধান মনে করেন এ্যালোপ্যাথি চিকিৎসকেরা। অর্থাৎ হাঁটু অপারেশন। কারো পূর্ণ প্রতিস্থাপন। কারো আংশিক। এ আই প্রযুক্তিতে রোবটিক সার্জারিতে দ্রুত নিরাময়ের দাবি করা হয়। আমাদের রাজ্যেও এক বিরাট সংখ্যক প্রবীণ ছাড়াও মধ্যবয়সীদের অনেকেই চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন।

সম্প্রতি অস্থি শল্য চিকিৎসক তাঁর অপারেশনে স্বাভাবিক জীবন ফিরে পাওয়া রোগীদের নিয়ে হ্যাপী পেশেন্ট গেট -টুগেদার করলেন সল্টলেকের এক বিলাসবহুল হোটেলে। জীবনের দ্বিতীয় ইনিংস এ আত্মনির্ভরতা ফিরিয়ে দিয়ে ডা: কামিলা অসংখ্য রোগীর মুখে হাসি ফুটিয়েছেন। এমনই জানালেন তাঁর রোগীরা।
অপারেশনের পাশাপাশি ফিজিওথেরাপির প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করা হয়। মঞ্চে তৈরি করা হয় একটি র্যাম্প। সেখানে ডা: কামিলার সঙ্গে একসঙ্গে হাঁটেন রোগীরা। রোগীরা তাঁদের প্রতিক্রিয়ায় জানান তীব্র হাঁটুর ব্যথায় জীবনের তাৎপর্য হারিয়ে যখন হতাশায় ভুগছিলেন তখন পরিত্রাতা হিসেবে এগিয়ে এসের নতুন জীবন দান করেছেন ডা: কামিলা।

ডাঃ কামিলা বলেন, হতাশাগ্রস্থ রোগীদের যখন তিনি অপারেশনের টেবিল থেকে স্বাভাবিক জীবনে ফিরতে দেখেন তখন তিনি আনন্দিত হন। তাঁর আবেদন হাঁটুর ব্যথায় কালক্ষেপ না করে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হলে হয়ত শুধু ওষুধে, ব্যায়ামে কিংবা আংশিক প্রতিস্থাপনে রোগী পুনর্জীবন লাভ করতে পারেন।
