পাঁচ প্রজন্মের ঐতিহ্য বহন করে চলেছেন দাঁ পরিবার

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: ১৬৮ বছরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য বহন করে চলেছেন ডা: এলবার্ট দাঁ পরিবার। বারুইপুরের এক বিলাসবহুল আবাসনের বাংলোয় গত দুবছর ধরে জয়পুরের মাখরানা পাথরের তৈরি জগদ্ধাত্রী দেবী মূর্তি পূজিতা হয়ে আসছেন। রাজস্থানের জয়পুরের এই মাখরানা পাথরে নির্মিত তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং অযোধ্যার রামমন্দির। ডাঃ এলবার্ট দাঁ এবং ঋতুপর্ণা দাঁ দম্পতির বাংলোয় এই দেবী বিসর্জন হয় না।

দাঁ পদবীর মানুষজন গন্ধবণিক হিসেবে পরিচিত। কায়স্থ বর্ণের এই মানুষেরা রাজা আদিসুরের সময় বাংলায় আসেন পঞ্চ বৈদিক কুলীন ব্রাহ্মণের সঙ্গে। পরবর্তী সময় ব্রিটিশ ভারতে যখন পেট্রোল পাম্পের ধারণা ছিল না তখন মার্কিন মুলুক থেকে কেরোসিন, পেট্রোল আমদানি করে ক্যানে করে বিক্রি হতো। এই দাঁ পদবীর বিভিন্ন শরিক এই ব্যবসায় প্রতিষ্ঠিত হন। এমনই এক পরিবারের পেট্রোলপামত জটাধারী দাঁ র নামে পরিচিত।

ডাঃ এলবার্ট দাঁ ব্যক্তিগত জীবনে একজন এম বিবি এস এম ডি চিকিৎসক। মার্কিন দেশের সঙ্গে তাঁরও যোগাযোগ ফ্যামিলি মেডিসিনে ডিপ্লোমা প্রাপ্তির জন্য। যা তিনি অর্জন করেছেন রয়েল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স থেকে। দাঁ পরিবারের গৃহে দেবী রূপে নয় কন্যা রূপে পূজিতা হন এমনটাই জানালেন ডাঃ এলবার্ট দাঁ জায়া ঋতুপর্ণা দাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *