
দিগদর্শন ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের ডানকুনিতে প্রাথম ডিলমর্ক ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি বৃহৎ ওয়ারহাউস নির্মাণ হতে চলেছে। এই প্রকল্পে হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে অল কার্গো লজিস্টিক। পণ্যজাতকরণ ও পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এমনটাই জানিয়েছেন সংস্থার আধিকারিকরা।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাত্থম ডিলমার্ক প্রাইভেট লিমিটেডের এম ডি নিশিতা কাটরিয়া, সংস্থার সি ই ও রিয়েল এস্টেট হেড বিশ্ব বিপণনের ভারপ্রাপ্ত আধিকারিক সৌমিত্র ব্যানার্জি, ডিলমার্কের অন্যতম পরিচালক অনন্যা কৌশিক প্রমুখ। সংস্থার এম ডি নিশিতা কাটরিয়া বলেন, অল কার্গো লজিস্টিকের। হাজার কোটি বিনিয়োগ ডানকুনির ভবিষ্যৎ রূপরেখাকে গুরুত্বপুর্ণ পর্যায়ের নিয়ে যাবে। ব্যবসার বিস্তার ঘটাতে যা শক্তিশালী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।
